Monday, April 6, 2026

ফের বেলাগাম অনুব্রত: দলের মন্ত্রীকেই বললেন ‘অপদার্থ’

Date:

Share post:

বিধানসভা ভোটের আগে দলের সংগঠন সাজাতে বীরভূম জুড়ে কর্মিসভা করছেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আর সেই সভায় তাঁর মন্তব্য ঘিরে প্রায় প্রতিদিনই বিতর্ক ছড়াচ্ছে। তবে, এবার সব সীমা ছাড়ালেন কেষ্টদা; তৃণমূলের মন্ত্রীকেই বলে বসলেন ‘অপদার্থ’।

এদিন, রামপুরহাটের কর্মিসভায় তৃণমূলের এক স্থানীয় নেতাকে হারের কারণ জিজ্ঞাসা করেন জেলা সভাপতি। তিনি বলেন, “এলাকার উন্নয়ন হয়নি, রাস্তা হয়নি- তাই হেরেছি”। তখনই তাঁকে ধমক দিয়ে থামিয়ে দেন অনুব্রত মণ্ডল। বলেন, মাইকে কিছু না বলে যা বলার তা তাঁকে লিখিত দিতে। কারণ, পূর্ব অভিজ্ঞতা থেকে তিনি জানেন, এই সমস্ত কর্মিসভার ভিডিও ফুটেজ বাইরে চলে যায় এবং তখন তা নিয়ে বিতর্কের ঝড় ওঠে। সেই কারণেই লিখিত আকারে অভিযোগ জমা দিতে বলেন তৃণমূলের জেলা সভাপতি। কিন্তু তারপরে ফের হারের কারণ জিজ্ঞাসা করলে স্থানীয় নেতা বলেন, স্থানীয় মন্ত্রী তাঁর অভিযোগ শোনেননি, রাস্তার টাকা পাওয়া যায়নি। এরপরেই মেজাজ হারান অনুব্রত মণ্ডল। পরিষ্কার নাম করে রাজ্যের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে ‘অপদার্থ’ বলেন তিনি। অনুব্রত মণ্ডলের কথায়, এই সব মন্ত্রীর অপদার্থতার জন্যেই উন্নয়ন করেও ভোট পাওয়া যায় না। এক্ষেত্রে মন্ত্রী যাই বলুন না কেন স্থানীয় প্রধান এবং নেতার কথার উপরে বেশি ভরসা রাখছেন অনুব্রত মণ্ডল।

তবে, এ বিষয়ে পরে আশিস বন্দোপাধ্যায়কে কিছু জিজ্ঞাসা করলে তিনি এ কথা সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, জেলা সভাপতির সঙ্গে তাঁর সম্পর্ক ‘দাদা-ভাই’য়ের মতো। এখানে এই ধরনের কোনো কথা হতেই পারে না। জেলার বিজেপি নেতৃত্ব বিষয়টিকে তৃণমূলের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে মিলিয়ে গিয়েছেন। তবে, দলীয় মন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্য কর্মিসভায় এধরনের মন্তব্য তৃণমূল নেতৃত্বকে অস্বস্তিতে ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-মোদির প্রশংসা-রাজ্যের নিন্দা, নিরপেক্ষ রাজ্যপাল?

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...