Wednesday, June 17, 2026

এ কোন চিত্র! এইট পাশ বন সহায়ক পদে আবেদনে phd, Mphil, MA পাশ প্রার্থীরা!

Date:

Share post:

পদের নাম ‘বন সহায়ক’। পদের সংখ্যা ২০। পদের ধরণ চুক্তিভিত্তিক। বেতন মাসিক ১০ হাজার টাকা। আবেদন করেছেন ৩২ হাজার ৬০০ জন।

মালদহে এই চাকরির ইন্টারভিউ নিয়ে ব্যাপক শোরগোল। কারণ কী? এইট পাশ এই চাকরির জন্য আবেদন করেছেন হাজার হাজার গ্র‍্যাজুয়েট, কয়েক হাজার স্নাতকোত্তর পাশ। এছাড়াও বিএড, এমফিল এমনকী পিএইচডি পাশ চাকরি প্রার্থীর সামনে পড়ে কর্তৃপক্ষের অবস্থা ন যযৌ, ন তস্থৌ।

কী করবেন তাঁরা? নির্বাচনের ক্ষেত্রে মাপকাঠি ঠিক কী হবে? এক্ষেত্রে তো এগিয়ে থাকবেই উচ্চ শিক্ষিতরা তাহলে? ইন্টারভিউতে রিডিং পড়তে দেওয়া ছাড়াও কিছু প্রশ্নের উত্তর দিতে হচ্ছে চাকরি প্রার্থীদের।

প্রত্যেক দিন হাজার জন প্রার্থীকে ডাকা হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের হলো মহামারীর এই আবহাওয়ায় সামাজিক দূরত্ব শিকেয় উঠেছে। সর্পিল লাইন। সরকারি দফতর ছাড়িয়ে রাস্তা ধার ধরে এগিয়েছে বহুদূর।

কিন্তু মহামারী আতঙ্কের মাঝে চাকরির পরিস্থিতি ঠিক কোন জায়গায়, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা। রাজনৈতিক তরজা বন্ধ রেখে দাবি, দুই সরকারই এগিয়ে আসুক। এই সময়টা মোটেই তরজার সময় নয়।

আরও পড়ুন-কমতে পারে মাধ্যমিকের সিলেবাস? খসড়া প্রস্তাব পেশ স্কুল শিক্ষা দফতরে

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...