Tuesday, June 16, 2026

প্রমোটারের বেআইনি কাজ, খবর করায় সাংবাদিককে হুমকি!

Date:

Share post:

কোন্নগরের এক প্রোমোটারের বিরুদ্ধে নবগ্রাম এলাকায় রাস্তার উপর বেআইনিভাবে ইমারতি দ্রব্য ফেলে রেখে আবাসন তৈরির অভিযোগ। বেআইনি কাজের খতিয়ান দিয়েছিল ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’। তার জেরে প্রোমোটারের হুমকির মুখে পড়তে হলো ‘এখন বিশ্ববাংলা সংবাদ’কে। এখন বিশ্ব বাংলা সংবাদ এর সংবাদদাতা কথা বলেন ওই প্রোমোটারের সঙ্গে। রয়েছে প্রমাণ, কল রেকর্ডিংয়ও। প্রোমোটার জানান, এই কাজ মোটেও ঠিক হচ্ছেনা। এর ফল খারাপ হতে পারে।

নবগ্রাম গার্লস স্কুল পাড়া নেতাজী স্পোর্টিং ক্লাবের পাশে তৈরি হচ্ছে একটি নতুন আবাসন। সেই আবাসন তৈরির সরঞ্জাম রাস্তার উপর রেখে কাজ করার অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। কোন্নগরের প্রধান রাস্তা নৈটি রোডে জলের পাইপ লাইনের কাজ চলার কারণে নবগ্রাম ও কানাইপুরের ভিতরের রাস্তা ব্যবহার করতে হচ্ছে সমস্ত মানুষকে। কিন্তু নবগ্রাম অনুকূল ঠাকুরের মন্দিরের পিছনের মেইন রাস্তার উপর আবাসন তৈরির সরঞ্জাম ফেলে রাখায় নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। কীভাবে বেআইনিভাবে রাস্তার উপর আবাসন তৈরির সরঞ্জাম ফেলে কাজ চলছে সেই নিয়ে উঠছে প্রশ্ন।

নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব মজুমদার জানান, এই বিষয়টি তিনি নিজে গিয়ে দেখেছেন। এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অপূর্ব বাবু। তিনি আরও বলেন, তৃণমূল কোনোভাবেই কোনও বেআইনি কাজে মদত দেবেনা।

আরও পড়ুন- দুর্গাপুজোর পরে নিষেধের ঘেরাটোপে নবরাত্রি, নিষিদ্ধ গরবা

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...