Tuesday, June 16, 2026

মাঝ আকাশে জন্ম, আজীবন বিনামূল্যে যাত্রার সুযোগ মিলবে কি?

Date:

Share post:

সারা জীবন অপেক্ষা করেও অনেকের বিমানযাত্রার সৌভাগ্য হয় না আর কেউ জন্মেই বিমানযাত্রী। কীভাবে? কারণ তার জন্ম হয়েছে মাঝ আকাশে। দিল্লি যাওয়ার জন্য ৭ তারিখ বিমানে ওঠেন চিকিৎসক শৈলজা বল্লভানেনি। শৈলজা বেঙ্গালুরুর ওল্ড এয়ারপোর্ট রোডের ক্লাউডনাইন গ্রুপ অফ হসপিটালসের সঙ্গে যুক্ত। বিমান ছাড়ার মিনিট পনেরোর মধ্যে মণিকা নামে মধ্য তিরিশের এক সহযাত্রীর প্রসব বেদনা শুরু হয়। বিমানে নাগরাজ নামে আর এক প্লাস্টিক সার্জন ছিলেন। তিনি বিষয়টি জানতে পেরে মণিকাকে বলেন, সম্ভবত তাঁর হজমের গোলমাল হয়েছে।

কিন্তু মণিকার ব্যথা বাড়তে থাকায় তিনি টয়লেটে যান। সে সময় শৈলজা তাঁকে দেখতে পান। দেখেন তাঁর রক্তপাত হচ্ছে। কেবিন ক্রুদের জানিয়ে তিনিও তৎক্ষণাৎ সেখানে যান।  ভ্রূণের মাথা ততক্ষণে বেরিয়ে এসেছে। বাথরুমের মধ্যেই প্ল্যাসেন্টা দিয়ে পুশ করে শিশুটির প্রসব ঘটান শৈলজা।

হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কাঁচি পরিষ্কার করে নাড়ি কাটা হয়। বিমানসেবিকাদের সার্ভিং টেবিলে রাখা হয় সদ্যজাতকে। শৈলজা জানান, শিশুটি প্রিম্যাচিওর; ৩২-৩৪ সপ্তাহে জন্মেছে। ওজন ১.৮ কেজি থেকে ২ কেজির মধ্যে।মা-শিশু দুজনেই ভাল আছেন। শৈলজাকে অসংখ্য ধন্যবাদ দিয়েছে তাঁদের পরিবার।

বিমানে জন্মের কারণে শিশুটিকে আজীবন ওই বিমান সংস্থা বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবে? সে কথা অবশ্য এখনও জানায়নি ইন্ডিগো বিমান সংস্থা। তবে মাঝ আকাশে প্রসব এই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার এই ঘটনা দেখা গিয়েছে এবং সব ক্ষেত্রেই সেই বিমান সংস্থা শিশুটির বিমান যাত্রার দায়িত্ব নিয়েছে। তবে আপাতত সদ্যোজাত এবং মা ভাল আছে- পরিবারের কাছে সেটাই সবচেয়ে বড় কথা।

আরও পড়ুন-চ্যানেল চালিয়ে রাখতে দেওয়া হতো টাকা! টিআরপি কারচুপিতে নয়া মোড়

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...