Tuesday, June 16, 2026

পুজো কমিটিগুলিকে ৭ দফা নির্দেশিকা কলকাতা পুলিশের

Date:

Share post:

পুলিশের সঙ্গে কলকাতার পুজো কমিটিগুলির বৈঠকে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হলো। কলকাতা পুলিশের সাফ কথা, এই নির্দেশিকা কঠোরভাবে মানতে হবে। কোনওরকম ছাড় বা আলগা মনোভাবের প্রশ্নই ওঠে না।

পুলিশ কমিশনারের সঙ্গে এই বৈঠকে কী কী সিদ্ধান্ত হলো?

১. মণ্ডপের অন্তত তিনদিক খোলা রাখতে হবে।

২. যেখানে তিনদিক মণ্ডপ খোলা থাকবে না, সেখানে মণ্ডপের ছাদ খোলা রাখতে হবে।

৩. মণ্ডপের ঢোকার মুখে সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখতে গোল ‘মার্কিং’ করতে হবে।

৪. মণ্ডপে ঢোকার মুখে যথেষ্ট পরিমাণে মাস্ক ও স্যানিটাইজার রাখতে হবে। কেউ মাস্ক না পড়ে এলে তাকে মাস্ক দিতে হবে, স্যানিটাইজারও।

৫. মণ্ডপে ঢোকা ও বেরনোর পথ আলাদা করতে হবে।

৬. ২৬-২৯ অক্টোবরের মধ্যে প্রতিমা নিরঞ্জন করতে হবে।

৭. মণ্ডপ থেকে সোজা সবচেয়ে কম দূরত্বের ঘাটে প্রতিমা নিরঞ্জন হবে। কোনও ঘুর পথে নয়।

আরও পড়ুন:কোভিড আক্রান্ত সৌমিত্রর চিকিৎসায় মেডিকেল বোর্ডে বাড়ল বিশেষজ্ঞ চিকিৎসকদের সংখ্যা

 

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...