Wednesday, April 1, 2026

ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, দুর্গাপুজোর আগেই আছড়ে পড়বে গতি!

Date:

Share post:

দুর্গাপুজোর আগেই প্রবল বিপর্যয়ের আশঙ্কা। শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় গতি। বঙ্গোপসাগরের একই সঙ্গে দুটি নিম্নচাপ শক্তি সঞ্চয় করছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ৩০ সেপ্টেম্বর থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

চলতি বছরই ২০ মে আমফান আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গে। তছনছ হয়েছিল বাংলার একাংশ। ঝড়ের দাপটে থমকে গিয়েছিল কলকাতা। হাওয়া অফিস সূত্রে খবর, কোনও কোনও বছর অক্টোবর-নভেম্বর মাসে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়। পরে তা ঘূর্ণিঝড়ের রূপ নেয়। যদিও চলতি বছরেই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া দফতর জানিয়েছে, ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। একই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে জারি হতে পারে লাল সর্তকতা। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না বাংলায় তা স্পষ্ট করেছে হাওয়া অফিস।

আরও পড়ুন:লকডাউনে ঘরে বসে পেয়ে যাবেন আধার কার্ড, কেমন করে জানেন?

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...