Sunday, June 28, 2026

জিভাকে ধর্ষণের হুমকি দেওয়া কিশোর ধৃত গুজরাতে

Date:

Share post:

কদর্য ভাষায় সোশ্যাল মিডিয়ায় চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির ৫ বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও যৌন হেনস্থার হুমকি দেওয়ার অভিযোগে গুজরাত থেকে কিশোর। বাবা ভালো ব্যাট করতে না পারা, ম্যাচ না জেতাতে পারায় পাঁচ বছরের জিভাকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওযা হয়। সেই ঘটনায় গুজরাতের কচ্ছের মুন্দ্রা থেকে ১৬ বছরের কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। দ্বাদশ শ্রেণির ওই পড়ুয়া নিজের দোষ কবুল করেছে।

গত বুধবার কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ম্যাচে অল্প রানের জন্য হেরে যায় চেন্নাই সুপার কিংস। সোশ্যাল মিডিয়ায় ধোনিকে কাঠগড়ায় দাঁড় করান অনেকেই। কিন্তু মিস্টার বিজয় নামের টুইটার অ্যাকাউন্ট থেকে ধোনির পাঁচ বছরের মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। কদর্য ভাষায় তাকে হেনস্থার বিবরণ লেখা হয়। এরপরই সরব হন বিশিষ্টজন থেকে নেটিজেনরা। যদিও এ বিষয়ে মাহি বা সাক্ষী প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এরপর রবিবার রাতে কচ্ছ থেকে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন-ধোনির অফ-ফর্মে জিভাকে ধর্ষণের হুমকি সোশ্যাল মিডিয়ায়, তীব্র নিন্দার ঝড়

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...