Saturday, May 16, 2026

লোকাল ট্রেন চালুর দাবিতে ফের বিক্ষোভ-অবরোধ! এবার কোথায় জানেন?

Date:

Share post:

করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউন পর্বে বন্ধ ছিল গণ পরিবহণগুলি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আনলক-ফেজ ঘোষণা হওয়ার পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। বাস-ট্যাক্সি-অটোর পাশাপাশি এ শহরে চাকা ঘুরছে মেট্রো রেলেরও। দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনগুলিও চালুর মুখে। কিন্তু লোকাল ট্রেনের কোনও খবর নেই। যা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ নিত্য যাত্রীদের মধ্যে জমছে ক্ষোভ। শুরু হয়েছে বিক্ষোভ।

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর, হুগলির পাণ্ডুয়ার পর এবার
হুগলিরই চুঁচুড়ায় রেললাইনে অবরোধ করলেন সাধারণ যাত্রীরা। রবিবারই জেলার পান্ডুয়ায় একই ইস্যুতে অবরোধ হয়েছিল। এদিনও সাধারণ যাত্রীরা দাবি তোলেন, বিশেষ ট্রেন থাকলেও, সর্বসাধারণের জন্য লোকাল ট্রেন পরিষেবা নিয়মিতভাবে চালু করতে হবে। কারণ, আনলক হওয়ার পর অন্যান্য গণ পরিবহন নিয়মিত চালু হয়েছে। কর্মক্ষেত্রগুলিও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কিন্তু লোকাল ট্রেন না চলায় চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন নিত্যযাত্রীরা।

লকডাউনের সময়, গত মার্চ থেকেই দেশের বেশিরভাগ জায়গাতেই বন্ধ লোকাল ট্রেন। কিছু কিছু বিশেষ ট্রেন অত্যাবশকীয় পরিষেবার সঙ্গে যুক্তদের নিয়ে অবশ্য চলছে। সোমবারই পশ্চিম রেল পুনে–লোনাভালা রুটে দিনে দুটি মাত্র লোকাল ফের চালু করেছে। তাহলে বাংলায় নয় কেন? প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...