Monday, March 30, 2026

৫ রাজ্যে জারি লাল সতর্কতা, কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড় গতি ?

Date:

Share post:

চলতি বছরের মে মাসে গোটা বাংলা তাণ্ডব করেছে ঘূর্ণিঝড় আম্ফান। ঝড়ের দাপটে লন্ডভন্ড হয়ে গিয়েছিল কলকাতা সহ দুই ২৪ পরগনা। আম্ফানের পর মহারাষ্ট্রে আছড়ে পড়েছিল নিসর্গ। দুই ঘূর্ণিঝড়ের স্মৃতি এখনো টাটকা মানুষের মধ্যে। এরইমধ্যেই, ফের দুর্গাপুজোর আগেই প্রবল বিপর্যয়ের আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর।

সপ্তাহখানেক আগেই আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল, পুজোর আগেই পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘গতি’। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছে, সেটি আরও বেশি শক্তিশালী ঘূর্ণিঝড় গতি’র রূপ নিয়েছে।

আরও পড়ুন : উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য জোড়া খুশির খবর শোনালো মোদি সরকার

পূর্বাভাস অনুযায়ী, গতি, শক্তি বাড়াচ্ছে সমুদ্রবক্ষে। আন্দামান সাগর থেকে এই নিম্নচাপ এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। শক্তি সঞ্চয় করে এটি উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আনুমানিক ঘন্টায় ১২০ কিলোমিটার গতিবেগে আজ অন্ধপ্রদেশ উপকূল দিয়ে ঘূর্ণিঝড় ‘গতি’ প্রবেশ করবে ভারতের পশ্চিম উপকূলে।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের তেমন ক্ষতি না হলেও, আতঙ্ক বেড়েছে অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গনা, ওডিশা, কর্ণাটক, মহারাষ্ট্র – এই পাঁচ রাজ্যের।ঝড়ের ফলে অন্ধ্রপ্রদেশ, ওডিশার উপর দিয়ে ঘণ্টায় ৬৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলে পূর্বাভাস রয়েছে। যার কারণে অন্ধ্রপ্রদেশে জারি করা হতে পারে লাল সংকেত। তবে পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়া ও সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা থাকায় মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা।

Related articles

দুর্ঘটনা না কি গাফিলতি? রাহুলের রহস্যমৃত্যুর তদন্তের দাবিতে সরব টলিউডের সহযোদ্ধারা

শুটিং চলছিল, ক্যামেরা অন, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল দুর্ঘটনা। সমুদ্রে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয়...

রাহুলের ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি-নোনা জল, সঙ্গে থাকা নায়িকা সুস্থ! কী লুকনো হচ্ছে? উঠছে প্রশ্ন

জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। ফুসফুস ও পাকস্থলির ভিতরে অস্বাভাবিক পরিমাণে বালি...

কল্যাণের নামেই কলঙ্ক! সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চার্চিল কন্যার

কল্য়াণ চৌবের (Kalyan Chaubey) আমলে কলঙ্কের শেষ নেই ভারতীয় ফুটবলে(AIFF)। এবার কলঙ্কের কালি লাগল স্বয়ং ফেডারেশন সভাপতির গায়ে।...

IPL: বোলিং করানো যাবে না! গ্রিনকে তরজায় কেকেআর-ক্রিকেট অস্ট্রেলিয়া

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে হারের মধ্যেই ক্যামেরন গ্রিনকে(Cameron Green ) নিয়ে বেকায়দায় পড়ল কেকেআর(KKR)। হারের পরই গ্রিনকে নিয়ে...