Friday, June 26, 2026

চোখে জল কিমের, নত মস্তকে চাইছেন ক্ষমা! অবাক দৃশ্যে বিস্মিত বিশ্ব

Date:

Share post:

তাঁর নামের পাশে সর্বদা বিশেষণ বসে ‘দোর্দণ্ডপ্রতাপ’। একনায়কত্বের শাসনে ‘একুশে আইন’-এর নানাবিধ কর্মকাণ্ড মাঝেমধ্যে উঠে আসে সংবাদ শিরোনামে। উত্তর কোরিয়ার সেই শাসক কিম জং উন এবার ধরা দিলেন কাঁদো-কাঁদো চোখে। নতমস্তকে তাঁকে ক্ষমা প্রার্থনা করতে দেখা গেল উত্তর কোরিয়ার মানুষের কাছে। কিন্তু কেন হঠাৎ এমন পরিবর্তন? জানা গিয়েছে, বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র আমেরিকার চোখে চোখ রাখলেও মারণ অদৃশ্য ভাইরাস করোনার কাছে পরাজিত তিনি। সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন কোভিড পরিস্থিতিকে সামাল দিতে। যার জেরেই এই প্রথমবার ছলছল চোখে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন বেপরোয়া শাসক কিম।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান সূত্রের খবর, উত্তর কোরিয়ায় নিজের রাজনৈতিক দলের ৭৫ তম বার্ষিকীতে বক্তব্য রাখার সময় কিমকে দেখা গিয়েছে এক সংবেদনশীল শাসকের ভূমিকায়। তিনি বলেন, উত্তর কোরিয়ার সাধারন মানুষের প্রত্যাশা মতো কাজ করতে পারেননি তিনি। তাই সকলের সামনে ক্ষমা চেয়ে নিচ্ছেন। এরপরই চোখের চশমা খুলে চোখ মুছতে দেখা যায় কিমকে। পাশাপাশি আবেগঘন বক্তৃতায় তিনি বলেন, কিম ২ সাং ও কিম জগ ইলের উদ্দেশ্য পূরণ করার জন্য দেশবাসী আমাকে এই দায়িত্ব দিয়েছে। কিন্তু আমি অনেক চেষ্টার পরও মানুষের জীবনের সমস্ত অসুবিধা দূর করতে পারিনি। যা আমার কাছে অত্যন্ত আফশোসের বিষয়।

তবে উত্তর কোরিয়ার একনায়কের এভাবে জলভরা চোখে আবেগঘন মুহূর্ত দেখে সমালোচকদের দাবি, কিমের এমন ভোল বদলের অন্যতম কারণ করোনাভাইরাস ও পারমাণবিক অস্ত্রের উপর বিধিনিষেধ। বিশ্বের পাশাপাশি সম্প্রতি উত্তর কোরিয়াতেও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে করোনার প্রকোপ। এহেন পরিস্থিতির মাঝেই পারমাণবিক অস্ত্রের ওপর বিধিনিষেধের কারণে প্রবল চাপের মধ্যে রয়েছে তার নেতৃত্ব। সবে মিলে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর কোরিয়ায়।

আরও পড়ুন: ফের তীরে এসে ডুবল তরী, আবার মাঝপথে বন্ধ হল করোনা ভ্যাকসিনের ট্রায়াল

নিজের আবেগঘন বক্তৃতায় করোনা পরিস্থিতির কারণে গোটা বিশ্ব যেভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে সে কথা তুলে ধরেন কিম। পাশাপাশি প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরও উন্নত করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। তবে যাই হোক না কেন বরাবরের বিতর্কিত এই একনায়ক শাসকে চোখে রীতিমতো বিস্মিত গোটা পৃথিবী।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...