Friday, June 26, 2026

করোনাকালে দোলায় আগমন মা দুর্গার, ফের মহামারির ইঙ্গিত!

Date:

Share post:

দুর্গাপুজো হবে তো? করোনা আবহে বারবার এই প্রশ্ন ঘুরেফিরে এসেছে বাঙালির মনে। প্রতিকূলতার মধ্যেও মা আসছেন তাঁর সন্তানদের নিয়ে। মা দুর্গা সিংহে চড়ে অসুরের সঙ্গে লড়াই করলেও, কিন্তু পৃথিবীতে আসার সময় কিন্তু আসেন অন্য বাহনে। কখনও তিনি আসেন গজে, কখনও ঘোড়ায়, কখনও দোলায় আবার কখনও বা নৌকায়।

এবছর দুর্গাপুজো আশ্বিন নয়, কার্তিক মাসে পড়েছে। হিন্দুশাস্ত্র অনুযায়ী, দুর্গার আগমন ও গমনের বাহন নির্ধারিত করে মর্তলোকে সারা বছর কেমন যাবে।পুরাণ মতে, পুজোর সপ্তমীতে দুর্গার আগমন হয়। আর, গমন দশমীতে। এই দুই দিন সপ্তাহের কোন কোন বারে পড়ছে, তার উপরেই নির্ভর করে দেবীর কীসে আগমন বা কীসে গমন। এই আগমন আর গমন নিয়ে বেশ কিছু কথা প্রচলিত আছে দেবীদুর্গার এই আগমন, গমন নিয়ে। চলতি বছর মা আসছেন দোলায় অর্থাৎ। যার অর্থ মড়কের প্রতীক। মহামারির চিহ্ন। মা দুর্গার গমন নৌকায়। নৌকা হলো বন্যার প্রতীক। তবে ভালো ফসলও বোঝায়।

ঘোটক বা ঘোড়ার অর্থ হল ছত্রভঙ্গ। ছত্রভঙ্গ বলতে বোঝায় ধ্বংস, সেটা রাজনৈতিক তোলপাড় হতে পারে, যুদ্ধ হতে পারে অথবা অন্য কোনও কিছু। গত বছর দেবীর আগমন আর গমন দুটোই ঘোড়ায় ঘটেছিল। আর তারপর এ বছর মহামারি থেকে একের পর এক খারাপ খবর। পুরাণ মতে, যদি মা দুর্গার কোনও বছর একই বাহনে আগমন আর গমন ঘটে তবে আগামী বছরটা খুবই খারাপ হয়ে থাকে।

আবার গজে আগমন এবং গমনকে শুভ বলে মনে করা হয়। গজ হলো সমৃদ্ধি ও শান্তির প্রতীক। পুরাণ অনুযায়ী, গজে আগমন এবং গমন হলে তার পরের বছর সুখ, সমৃদ্ধি লক্ষ্য করা যায়। নৌকায় আগমন বা গমন মানে হচ্ছে, মা নৌকাকে বেছে নিয়েছেন বাহন হিসাবে। তার মানে ধরে নিতে হবে যথেষ্ট বৃষ্টিপাত হবে আগামী বছর।

আরও পড়ুন:বিধি ভেঙ্গেই দুর্গাপুজোর যাত্রা শুরু

Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...