Friday, June 26, 2026

আইপিএল শেষ ইশান্ত শর্মার, ডি’ভিলিয়ার্স ঝড়ে নাইটদের উড়িয়ে  লিগ টেবিলে তিন নম্বরে কোহলিরা

Date:

Share post:

এবারের আইপিএল থেকে ছিটকে গেলেন ইশান্ত শর্মা। পাঁজরের চোটের জন্য তাঁকে আর পাবে না দিল্লি ক্যাপিটালস। একটি মাত্র ম্যাচ খেলেই শেষ হয়ে গেল দিল্লি পেসারের এ বারের আইপিএল সফর।সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে একটি ম্যাচেই নেমেছিলেন ইশান্ত। সেই ম্যাচে কোনও উইকেট পাননি তিনি। দিল্লি দুরন্ত ছন্দে থাকলেও তাদের চিন্তা বাড়াচ্ছে ক্রিকেটারদের চোট।সাত ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দিল্লি এখন দু’নম্বরে।

আরও পড়ুন- “জাগো তুমি জাগো মা”, জাগো বাংলার পুজো সংখ্যায় অশুভ শক্তিকে বিনাশের ডাক মমতার
কলকাতাকে উড়িয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এলেন বিরাট কোহলিরা।
ব্যাটিংয়ের শেষ চার ওভার থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যে নিজেদের দখলে ম্যাচ নিল, সেখান থেকে নাইটদের আর কোনও সুযোগই দিলেন না বিরাট কোহলিরা। একবারও দেখে মনে হয়নি যে কেকেআর ব্যাটসম্যানরা ম্যাচ বের করে নিতে পারেন। আর তার জেরে ৮২ রানে জিতে লিগ টেবিলের তৃতীয় স্থানে চলে গেলেন কোহলিরা।শেষ পাঁচ ওভারে উঠল ৮৩।
একটা সময় মনে হচ্ছিল, ১৭০ রান তুলতে যথেষ্ট বেগ পাবে ব্যাঙ্গালোর। কিন্তু তারপরই শারজায় উঠল এবি ডি’ভিলিয়ার্স ঝড়। ৩৩ বলে তাঁর অপরাজিত ৭৩ রানের সৌজন্যে ২০ ওভারে ২ উইকেটে ১৯৪ রান তুললে ব্যাঙ্গালোর।বিরাট কোহলি ও এবি ডি’ভিলিয়ার্স আইপিএলে ৩ হাজার রানের পার্টনারশিপের মাইলস্টোন ছাপিয়ে গেলেন।

আগেরদিন ছিলেন বিরাট। সোমবার ডেথ ওভারে ঝড়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে দিলেন এবি ডি’ভিলিয়ার্স। ১৮ তম ওভারের দু’বলে চার ও ছক্কা মেরে ২৩ বলে ৫০ পূরণ করলেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...