Thursday, April 23, 2026

আরও বিপাকে অর্জুন সিংয়ের ভাইপো, বাড়ি থেকে মিলল গুরুত্বপূর্ণ নথি

Date:

Share post:

আরও বিপাকে অর্জুন সিংয়ের ভাইপো পাপ্পু। ব্যাঙ্ক জালিয়াতি মামলায় ধৃত পাপ্পু ওরফে সঞ্জিত সিংয়ের বাড়ি ও কয়েকটি জায়গা থেকে বাজেয়াপ্ত হল বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। ধৃত পাপ্পুকে নিয়ে তিন জায়গায় তল্লাশি চালায় বারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। প্রথমে তাঁর ভাটপাড়ার বাড়িতে গিয়ে সেখান থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে পুলিশ। ভাটপাড়ায় পাপ্পুর পাশের বাড়িটিতেই থাকেন অর্জুন সিং। এরপর ইছাপুরের মায়াপল্লিতে অর্জুন ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়ি এবং দমদম এলাকার কাশীপুরে অর্জুনের এক মহিলা আত্মীয়ের বাড়িতে তল্লাশি চলান তদন্তকারীরা। সেখান থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি মিলেছে বলে দাবি পুলিশের। পাপ্পুকে জেরা করেই ওই বাড়িগুলির কথা জানতে পারে পুলিশ।

শনিবার ভাটপাড়া-নৈহাটি সমবায় ব্যাঙ্ক জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে যান পাপ্পু সিং। জিজ্ঞাসাবাদের পরে তাঁকে গ্রেফতার করে গোয়েন্দা বিভাগ।

বাজেয়াপ্ত করা নথিগুলি এই মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে গোয়েন্দা সূত্রে খবর। বারাকপুর কমিশনারেটের গোয়েন্দা প্রধান অজয় ঠাকুর জানান, ব্যাঙ্ক জালিয়াতির মামলা প্রায় শেষের পথে। যে সব অভিযুক্তের বিরুদ্ধে অকাট্য প্রমাণ রয়েছে, তাঁদের গ্রেফতার করা হবে।

তৃণমূল বিধায়ক থাকাকালীন ভাটপাড়ার পুরপ্রধান এবং ওই ব্যাঙ্কের চেয়ারম্যান পদে ছিলেন অর্জুন। পুরসভার কাজের জন্য ২৬ জন ঠিকাদারকে ১৬ কোটি টাকা ঋণ দেয় ব্যাঙ্ক। পরে দেখা যায়, জাল নথি তৈরি করে ঋণ দেওয়া হয়েছে। ওই ঋণ ঠিকাদারেরা শোধও করেননি। ঋণের টাকা ঠিকাদারদের অ্যাকাউন্ট থেকে পাপ্পুর সংস্থার অ্যাকাউন্টে গিয়েছে বলে জানা যায়। সেই টাকার একাংশ দিয়ে পাপ্পু ওই ব্যাঙ্কেরই পুরনো ঋণ শোধ করেন। যদিও নথি পাওয়ার দাবি উড়িয়ে দিয়ে অর্জুন সিং অভিযোগ, পুলিশ আসলে বিনা কারণে তাঁকে এবং তাঁর আত্মীয়দের হেনস্থা করছে।

আরও পড়ুন-বিপ্লব মিত্রকে কেন ডাকা হচ্ছে না? ক্ষুব্ধ অভিষেকের কড়া নির্দেশ

Related articles

প্রথম দফা নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, পরিস্থিতির দিকে নজর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের

বৃহস্পতিবার সকাল সাতটা থেকে রাজ্যের ১৫২ টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে প্রথম দফার ভোট উৎসব। সময় যত গড়িয়েছে...

বাংলার বিধানসভা ভোট দেখতে রাজ্যে ১৭ দেশের প্রতিনিধি দল

বাংলার বিধানসভা নির্বাচনের আবহে এবার আন্তর্জাতিক নজরদারি। বাংলার বিধানসভা ভোট খতিয়ে দেখবেন জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission) বিদেশি 'অতিথি'...

নির্বাচনী প্রচারে আজ ভবানীপুর-যাদবপুরে মমতা, মেটিয়াবুরুজে জনসভা অভিষেকের

আজ বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সকাল থেকে চলছে ভোটগ্রহণ পর্ব। একদিকে যেমন ১৫২ টি কেন্দ্রের দিকে নজর...

বোমাবাজিতে আক্রান্ত তৃণমূল প্রার্থী, ভোটে অশান্ত মুর্শিদাবাদ! EVM বিভ্রাটে বিক্ষোভ মালদহে

গণতন্ত্রের উৎসবে উত্তপ্ত মুর্শিদাবাদ(Murshidabad Violence)। বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনা ডোমকলে। কোথাও বিভ্রাট, কোথাও আবার আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় পাওয়ারর...