Tuesday, June 23, 2026

কলকাতা-লন্ডন বিমান চালু করতে কেন্দ্রকে চিঠি নবান্নর

Date:

Share post:

কলকাতা-লন্ডন সরাসরি বিমান চালাতে কেন্দ্রীয় অসামরিক পরিবহন দফতরকে চিঠি দেওয়া হলো নবান্ন থেকে। ইতিমধ্যে দিল্লি-মুম্বই থেকে লন্ডনের বিমান চালু হয়ে গিয়েছে। রাজ্য সরকার চাইছে কলকাতা থেকে শীঘ্রই তা চালু হোক।

মুখ্যমন্ত্রীর যুক্তি, কলকাতা হলো উত্তর-পূর্বের গেটওয়ে। বহু মানুষ ইউরোপে যেতে পছন্দ করেন। বহু মানুষ এ রাজ্যেও আসতে চান। তাই এই বিমান চলাচল শুরু হোক এখনই, চাইছে রাজ্য।

এক্ষেত্রে সবচেয়ে বড় অসুবিধা হলো করোনা পরীক্ষা। মুখ্যমন্ত্রী চাইছেন, লন্ডন থেকেই স্যানিটাইজ করে পাঠানো হোক। কলকাতায় এসে র‍্যাপিড টেস্টের দায়িত্ব নেবে রাজ্য। প্রয়োজনে আরও সুবিধা দিতে তৈরি পশ্চিমবঙ্গ। পুজোর আগেই যাতে বিমান চালু হয়, তেমনই অনুরোধ রাখা হয়েছে অসামরিক বিমান পরিবহন দফতরের কাছে।

আরও পড়ুন-এটিএম থেকে বেরোচ্ছে না টাকা, অথচ অ্যাকাউন্ট ফাঁকা, চুরির অভিনবত্বে তাজ্জব প্রশাসন

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...