Friday, April 3, 2026

এবারের পুজো সম্পূর্ণ দর্শক বিহীন করার বৈপ্লবিক সিদ্ধান্ত সন্তোষ মিত্র স্কোয়ারের

Date:

Share post:

এবারের পুজোর থিম আগেই প্রকাশ করেছে মধ্য কলকাতার অন্যতম জনপ্রিয় সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটি। করোনা পরিস্থিতির দিকে নজর রেখে বৈপ্লবিক সিদ্ধান্ত নিলেন তারা। এবার এই পুজো মণ্ডপে কোনও দর্শকের প্রবেশাধিকার থাকছে না। সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের পুজো হবে সম্পূর্ণ দর্শক বিহীন।
এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে পুজো কমিটির সাধারণ সম্পাদক সজল ঘোষ বলেন, রাজ্য সরকার যেভাবে এই মারাত্মক মহামারির বিরুদ্ধে লড়াই করছে, আমরা আশা করব অন্যান্য পুজো কমিটিগুলিও আমাদের সিদ্ধান্তের শরিক হবেন এবং সাধারণ মানুষ আমাদের অসুবিধার কথা বুঝবেন।
তাই এবার তাদের স্লোগান ‘হেঁটে নয় নেটে পুজো দেখুন।

এবছর তাঁদের থিম পবিত্র বদ্রিনাথ মন্দির। সেই মন্ডপ তৈরি ও শেষ পর্যায়ে । চলছে জোরকদমে প্রস্তুতি। এই মন্ডপে এলেই দর্শনার্থীরা পেতেন তীর্থযাত্রার স্বাদ।হিমালয়ের পার্বত্য আবহের স্বাদও উপলব্ধি করতে পারতেন দর্শনার্থীরা।

কিন্তু এবার এখানকার পুজো মণ্ডপ থেকে পুজোর যাবতীয় অনুষ্ঠান পুজো কমিটির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ২৪ ঘন্টা সরাসরি দেখতে পাবেন দর্শনার্থীরা ।

তবু সন্তোষ মিত্র স্কোয়ার মানেই নতুন চমক।ফলে দর্শনার্থীদের চাহিদাও থাকে আকাশচুম্বী ।
বর্তমান করোনা পরিস্থিতির দিকে নজর রেখে সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে জনস্বার্থে এই বৈপ্লবিক সিদ্ধান্তকে বাহবা দিচ্ছেন সবাই ।

আরও পড়ুন- করোনামুক্ত সৌমিত্র চট্টোপাধ্যায়, ভালো সাড়া দিচ্ছেন চিকিৎসায়

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...