Tuesday, June 23, 2026

জোট নিয়ে বিভ্রান্তি দূর করলেন অধীর চৌধুরি, ফোনে কথা বিমান বসুর সঙ্গে

Date:

Share post:

কলকাতায় ৩ দিন থাকলেও বাম নেতৃত্বের সঙ্গে ফোনে বা সশরীরে যোগাযোগ করেননি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি৷ ফলে বাম-শিবিরে সংশয় তৈরি হয়, একুশের বিধানসভা ভোটে কংগ্রেস-বাম জোট আদৌ হবে তো?

অধীরবাবু সভাপতি হওয়ার পর থেকে এই ইস্যুতে একটি কথাও না বলায় গভীর এই ‘উদ্বেগ’ কাটাতে সিপিএম নেতা বিমান বসুই শেষপর্যন্ত ফোন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরিকে। বহরমপুরে ফিরে যাওয়া অধীরবাবু বিমানবাবুর ফোনের উত্তরে জানিয়েছেন, সময় বার করা গেলে ১৭ তারিখের পর মুখোমুখি আলোচনা হতে পারে৷ তবুও জোট নিয়ে বিভ্রান্তি এবং উদ্বেগ না কাটায় সোশ্যাল মিডিয়ায় অধীর চৌধুরি জানিয়েছেন, বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে রাজ্যে বাম ও কংগ্রেস জোটবদ্ধ হয়েই লড়বে৷ একই সঙ্গে প্রদেশ কংগ্রেসের একাধিক নেতাকে অধীরবাবু ফোন করে জানিয়েছেন, বামেদের সঙ্গে জোট করার ব্যাপারে হাইকমান্ডের সম্মতি মিলেছে৷ জানা গিয়েছে, বিমানবাবুকে আশ্বস্ত করে অধীর চৌধুরি বলেছেন, কলকাতা, বহরমপুর বা দিল্লি, তিনি যেখানেই থাকুন না কেন, প্রয়োজন হলেই জোট নিয়ে বিমানবাবুদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে আলোচনা করবেন৷

Related articles

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...