Tuesday, June 23, 2026

ক্রমশ বাড়ছে উত্তেজনা, সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ শি জিনপিংয়ের

Date:

Share post:

একদিকে ভারত-চিন সীমান্তবর্তী লাদাখকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়েছে দুই দেশের মধ্যে। একই সঙ্গে দক্ষিণ চিন সাগরে বেড়েছে মার্কিন রণতরীর প্রাদুর্ভাব। এহেন পরিস্থিতির মাঝেই এবার দেশের সেনাবাহিনীকে যেকোনও রকম পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার বার্তা দিয়ে দিলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। চিনের প্রেসিডেন্টের এই বার্তা মূলত দেশের নৌবাহিনীকে উদ্দেশ্য করে।

জানা গিয়েছে, সম্প্রতি চিনের গুয়াংদংয়ের ছাওঝুতে পিপল’স লিবারেশন আর্মির ‘নেভি ম্যারিন কর্পস’ পরিদর্শনে এসেছিলেন জিনপিং। এখানেই নৌবাহিনীর শীর্ষ কর্তাদের তিনি জানান, দেশের নৌবাহিনীকে যুদ্ধের জন্য পুরোদমে প্রস্তুত করার পাশাপাশি রণকৌশলের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা। উল্লেখ্য, দক্ষিণ চিন সাগরে চিনের আগ্রাসন নীতি ক্রমশ ব্যাপক আকার নিয়েছে। দক্ষিণ চিন সাগরে চিন সরকারের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে সরব হয়েছে বহু দেশ। চিনকে যোগ্য জবাব দিতে দক্ষিণ চিন সাগরে একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন করেছে আমেরিকা। পরিস্থিতি যে ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে তা বেশ বুঝতে পারছে শি জিনপিং প্রশাসন। যার জেরে এবার মরিয়া হয়ে উঠেছে তারা। গোটা পরিস্থিতি মোকাবেলা করতেই এই বার্তা বলে অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: করোনা আক্রান্ত সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব

প্রসঙ্গত, দক্ষিণ চিন সাগরে চিনের আগ্রাসন নীতির দীর্ঘদিন ধরে প্রতিবাদ করে এসেছে জাপান ও তাইওয়ান। তবে বেপরোয়া চিন কখনও আমল দেয়নি তাদের কথায়। সাম্প্রতিক সময়ে দক্ষিণ চিন সাগরে মহড়া চালিয়েছে অস্ট্রেলিয়া, ভারত, জাপান, আমেরিকার মতো দেশ গুলি। ফলস্বরূপ বেশ চাপে পড়েছে শি জিনপিং প্রশাসন। এহেন পরিস্থিতির মাঝেই এবার দেশের নৌবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়ে দিলেন চিনের একনায়ক শি জিনপিং।

Related articles

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...