Monday, June 22, 2026

বেলেঘাটা বিস্ফোরণকাণ্ড: ক্লাবকর্তাদের তলব করল NIA

Date:

Share post:

বেলেঘাটায় বিস্ফোরণকাণ্ডে নয়া মোড়। জোরকদমে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা NIA. প্রাথমিক তদন্তের পর ক্লাবের সভাপতি, সম্পাদক ও কেয়ারটেকারকে তলব করেছেন NIA গোয়েন্দারা। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করছে তদন্তকারীরা। দিল্লির NIA আধিকারিকদের সঙ্গে প্রতিটি মুহূর্তে যোগাযোগ রাখছেন এখানকার গোয়েন্দারা।

আরও পড়ুন- জোট নিয়ে বিভ্রান্তি দূর করলেন অধীর চৌধুরি, ফোনে কথা বিমান বসুর সঙ্গে

এদিকে ফরেন্সিক রিপোর্ট-এর জন্য অপেক্ষা করছেন গোয়েন্দারা। ফরেন্সিক রিপোর্ট এলেই অনেকটা স্পষ্ট হবে, কী ধরণের বিস্ফোরক মজুত ছিল ক্লাবের মধ্যে। সেক্ষেত্রে কোনও যোগসূত্র পেলেও পাওয়া যেতে পারে বলেই মনে করছেন গোয়েন্দারা।

এদিকে, কলকাতা পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বোমা বাইরে থেকে ছোঁড়া হয়নি। ক্লাবের মধ্যেই আগে থেকে
মজুত করা ছিল বিস্ফোরক। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে স্প্লিন্টার ও জালকাঠি বাজেয়াপ্ত করেছে পুলিশ। আপাতত সেই সূত্র ধরেই তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে NIA.

উল্লেখ্য, গত মঙ্গলবার সাতসকালে আচমকা বিকট শব্দে ঘুম ভাঙে বেলেঘাটা গান্ধী ভবন এলাকার মানুষদের। ওই এলাকার একটি ক্লাবঘরে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ক্লাবঘরের ছাদ পর্যন্ত উড়ে যায়।

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...