Monday, March 16, 2026

ডিওয়াইএফআইয়ের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার হাওড়ায়

Date:

Share post:

আগামী বছরের বিধানসভার ভোটের আগে শাসক দলের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা। শাসকদলের দুর্নীতি ও ব্যর্থতার বিরুদ্ধে একযোগে ময়দানে নেমেছে কংগ্রেস- বামেরা। অন্যদিকে আক্রমণে শান দিচ্ছে বিজেপিও। পুজোর মুখেও জেলায় জেলায় তাই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে।
পুজোর মুখে ডিওয়াইএফআইয়ের অনড় বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার হাওড়ায়। একাধিক পুর পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি , করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতার বিরুদ্ধে সরব হন তারা।
বৃহস্পতিবার হাওড়া পুরসভায় ডিওয়াইএফআইয়ের এই অভিযানকে কেন্দ্র করে আগে থেকেই পুলিশ ব্যারিকেড তৈরি করে রেখেছিল। মিছিল এগিয়ে আসতেই প্রতিরোধ গড়ে তোলে পুলিশ। বাম ছাত্র সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের । কিন্তু যথেষ্ট সংযমের পরিচয় দেয় পুলিশ ।
পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা। পুলিশ তাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করার অনুরোধ করে।
কিন্তু বিক্ষোভকারীরা পুলিশের কোনও কথাতেই কর্ণপাত করেনি । বরং তাদের
অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করেছে তাঁদের উপর। এই নিয়ে হুড়োহুড়ি পড়ে যায় গোটা এলাকায। ডিওয়াইএফআইয়ের একাধিক কর্মী এবং সমর্থক আহত হয়েছেন। যদিও বড় কোনও আঘাতের ঘটনা ঘটেনি।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...