Saturday, June 27, 2026

নিয়মভঙ্গের জের, পতঞ্জলি এবং ফ্লিপকার্টকে শোকজ দূষণ নিয়ন্ত্রক পর্ষদের

Date:

Share post:

দূষণ সংক্রান্ত নিয়ম ভাঙায় এবার পতঞ্জলি এবং ফ্লিপকার্টকে শোকজ করল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদ। বাবা রামদেবের সংস্থা এবং ই-কমার্স সংস্থার বিরুদ্ধে অভিযোগ, প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণ (সংশোধিত) ২০১৮ আইনের ধারাগুলি মেনে না চলেনি তারা। ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদ জানিয়েছে, নিয়মভঙ্গের কারণেই পতঞ্জলি এবং ফ্লিপকার্টকে শোকজের নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদ জানিয়েছে, পতঞ্জলি, ফ্লিপকার্টের নাম এই এখনও কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদে নথিবদ্ধ করা নেই। পতঞ্জলি, ফ্লিপকার্ট ছাড়াও নিয়ম ভেঙেছে আরও বেশ কয়েকটি সংস্থা। যার মধ্যে আছে হিন্দুস্তান কোকাকোলা বেভারেজেস লিমিটেড, পেপসিকো ইন্ডিয়া হোল্ডিং প্রাইভেট লিমিটেড,  বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এবং মেসার্স নৌরিশকো বেভারেজেস লিমিটেড। সংশ্লিষ্ট সংস্থাগুলি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদের অন্তর্ভুক্ত। কিন্তু তারা যে তথ্য দিয়েছে তা সম্পূর্ণ নয় বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদ জানিয়েছে, ‘এক্সটেন্ডেড প্রোডিউসার রেসপনসিবিলিটি লায়াবিলিটি’র আওতায় তাদের ‘অ্যাসেসমেন্ট অফ ইমপ্লিমেন্টেশন’ এর অ্যাকশন প্ল্যানের বিস্তারিত তথ্য তাঁরা জমা দেয়নি। তাই ওই সংস্থাগুলিকেও শো–কজ নোটিশ পাঠানো হয়েছে।

তবে প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণ (সংশোধিত) ২০১৮ আইন মেনেই ব্যবসা করছে প্রতিপক্ষ ‘অ্যামাজন সেলার সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এবং কোকাকোলা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, পার্লে অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড, আইআরসিটিসি। ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদ।

আরও পড়ুন:সরকারি অফিসে এবার বাধ্যতমূলক হলো বিএসএনএল

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...