Saturday, June 27, 2026

সরকারি অফিসে এবার বাধ্যতমূলক হলো বিএসএনএল

Date:

Share post:

এবার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে বাধ্যতমূলক হলো বিএসএনএল এবং এমটিএনএলের টেলিকম পরিষেবা নিতে হবে। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক, দফতর, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও কেন্দ্রীয় স্বশাসিত সংস্থা, সকলকেই বিএসএনএল এবং এমটিএনএলের টেলিকম পরিষেবা নিতে হবে। এই নিয়ম কার্যকর হবে ল্যান্ডলাইন, ইন্টারনেট/ব্রডব্যান্ড ও লিজড লাইন পরিষেবার ক্ষেত্রে।

যোগাযোগ মন্ত্রক এই আবেদন জানিয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়েছে অর্থ মন্ত্রক। অর্থ মন্ত্রকের অনুমতি নিয়েই এই নির্দেশ দিয়েছে যোগাযোগ মন্ত্রক। সূত্রের খবর, বহু বছর আগে সরকারি দফতরে রাষ্ট্রায়ত্ত সংস্থাকে মনোনীত করা হয়। কিন্তু বেসরকারি সংস্থাগুলির সঙ্গে দরপত্রে অংশ নিত তারা। বিশেষজ্ঞদের মতে দুই রাষ্ট্রায়ত্ত সংস্থার কাছে এটা স্বস্তির বার্তা।

কিন্তু বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ, বিএসএনএলের ৪জি প্রযুক্তি এখনও চালু হয়নি। সংস্থার সার্বিক পরিষেবা নিয়ে প্রশ্ন রয়েছে। ঠিকমতো পরিষেবা মিলবে? সেই প্রশ্নই এখন তুলছেন অনেকে। ক্যালকাটা টেলিফোন্সের সিজিএম বিশ্বজিৎ পালের দাবি, ‘‘নতুন চুক্তিতে ঠিকাদার নিয়োগ করছে বিএসএনএল। ফলে উন্নত পরিষেবা মিলবে তা নিশ্চিত। পরিষেবা নিয়ে কোনও সমস্যা হবে না।’’

আরও পড়ুন:চাঞ্চল্যকর তথ্য ফাঁস, সরকারি কর্মীদের বেতন থেকে কেটে ১৫৭ কোটি টাকা PM CARES-এ

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...