Saturday, April 4, 2026

চাকরি হারানোদের ৫০ শতাংশ বেতন দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের

Date:

Share post:

মহামারির আবহে করোনা সংক্রমণের জেরে যারা চাকরি হারিয়েছেন এবং যারা ইএসআইসি এর অন্তর্ভুক্ত তাদের জন্য সুখবর । কেন্দ্র তাদের অটল কল্যাণ বিমা যোজনার আওতায় ৫০% বেতন দেওয়ার ঘোষণা করলো। কেন্দ্রীয় সরকার ইএসআইসি-র জন্য 44 হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।
কেন্দ্রীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে এই সুবিধা পাওয়া যাবে । কেন্দ্রের ঘোষণা, যারা চাকরি হারিয়েছেন কিন্তু পরে চাকরি পেয়েছেন তারাও এর সুবিধা পাবেন।
শ্রমমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যে সমস্ত হাসপাতাল আছে তাদের সঙ্গেও ইতিমধ্যেই এই বিষয়ে কথা হয়েছে।
নিশ্চয়ই ভাবছেন যে কীভাবে মিলবে এই প্রকল্পের সুবিধা? এর জন্য সবার আগে যেটা করতে হবে তা হলো ইএসআইসি প্রকল্পে নিজের নাম নথিভুক্তকরণ। এর জন্য প্রথমেই আপনাকে যেতে হবে রাজ্য কর্মচারী বিমা নিগমের ওয়েবসাইটে। সেখান থেকে সহজেই অটল ব্যক্তি কল্যাণ যোজনা ফর্ম ডাউনলোড করতে পারবেন। সেই ফর্ম পূরণ করার পরই আবেদন করতে হবে। এর ফলে কারও হঠাৎ চাকরি চলে গেলেও দু বছর পর্যন্ত তিনি আর্থিক সাহায্য পাবেন।
যারা সংগঠিত ক্ষেত্রে কাজ করেন তারা প্রভিডেন্ট ফান্ড এবং ইএসআই-এর জন্য টাকা জমা দিলেই এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যে শর্ত গুলি রাখা হয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো, কারও যদি নিজের ভুলে অথবা অনুচিত কাজ করতে গিয়ে চাকরি যায় সেক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না ।
এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ইএসআইসি ব্যক্তির আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা আবশ্যক। আগে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য চাকরি চলে যাওয়ার ৯০ দিন পর আবেদন করা যেত । এখন সেই সময়সীমা কমিয়ে ৩০ দিন করা হয়েছে। আপনার আবেদনপত্রটি গৃহীত হলে ১৫ দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলবে টাকা। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত যারা ইএসআই এর অন্তর্ভুক্ত থাকবেন তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...