Friday, April 3, 2026

নির্ঝঞ্ঝাটে পুজো দেখতে চালু ই-পাস!

Date:

Share post:

শহরের জনপ্রিয় পুজো কমিটি সন্তোষ মিত্র স্কোয়ার ইতিমধ্যেই ঘোষণা করেছে যে এবার তাঁদের পুজো মণ্ডপে দর্শক প্রবেশ নিষিদ্ধ। এবারের শ্লোগান ‘হেঁটে নয় নেটে ঠাকুর দেখুন’। কিন্তু দুধের স্বাদ কি ঘোলে মেটে? সমস্যার সমাধানে এগিয়ে এসেছে ‘ ফোরাম ফর দুর্গোৎসব।’ পুজো দেখতে ই-পাস চালু করলেন তাঁরা। যাতে নির্ঝঞ্ঝাটে , ভিড় না বাড়িয়ে দর্শকরা ঠাকুর দেখতে পারেন।

আরও পড়ুন- বক্তব্য আর বয়ানে ফারাক: রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের
নিশ্চয়ই ভাবছেন কী করতে হবে? ‘উত্তরের ১৮, দক্ষিণের ২৩টি, কলকাতার সেরার সেরা এই ৪১টি পুজো নির্বিঘ্নে দেখতে হলে লগ ইন করতে হবে ফোরামের  নির্দিষ্ট ওয়েবসাইটে। এখানে নিজের নাম আর মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে জানান যে কখন, কোনদিকের পুজো আপনি দেখতে যেতে চান। সময়টা জানিয়ে দিলেই বুক হয়ে যাবে আপনার জন্য ই-পাস। এবার নির্দিষ্ট সময়ে বেরিয়ে পড়ুন আর মণ্ডপে গিয়ে নিজের মোবাইল থেকে কিউআর কোড স্ক্যান করেই ঢুকে পডুন। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত এভাবেই চলবে পুজো সফর।
সংগঠনের যুগ্ম সম্পাদক শাশ্বত বসু জানিয়েছেন, ‘পুরো দিনকে ১২ ঘণ্টা করে দুটি স্লটে ভাগ করা হয়েছে। এর মধ্যে আগ্রহী দর্শনার্থীরা নিজেদের সময় ঠিক করে কোন দিকে যেতে চান, তা জানালেই আমরা বিশেষ টাইম স্লটে ঘোরার সুযোগ করে দিচ্ছি। একেকটি ই-পাসের জন্য ২০০ টাকা খরচ হবে। প্রতি স্লটে সর্বাধিক ৫০০ জন বুকিং পাবেন। ৫০০ জন হয়ে গেলেই আমরা ওই স্লটের বুকিং বন্ধ করে  দেবো।’

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...