Wednesday, June 24, 2026

সেই যোগীর রাজ্য, এবার প্রকাশ্যে চলল গুলি, মৃত্যু একজনের

Date:

Share post:

প্রকাশ্য দিবালোকে চলল গুলি। মৃত্যু একজনের। কাঠগড়ায় বিজেপি নেতা। ফের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে উত্তপ্রদেশ সরকারের কাছে। দিবালোকে গুলি চলার গোটা ঘটনাটি ঘটেছে ওই রাজ্যের এক শীর্ষ আধিকারিকের সামনে। জানা গিয়েছে, ওই আধিকারিক ও এক পুলিশকর্তাকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু এখনও পর্যন্ত গুলি চলার ঘটানায় গ্রেফতার করা হয়নি কাউকে।

সূত্রের খবর, বৃহস্পতিবার উত্তপ্রদেশের বালিয়াতে রেশনের ডিলারশিপ বণ্টন নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে বৈঠক ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষসহ স্থানীয় নেতারাও। বৈঠক চলাকালীন দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় বিবাদ। গুলি পর্যন্ত চলে সেখানে। একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি ফাঁকা মাঠে বহু মানুষ নিজেদের প্রাণ বাঁচাতে এক প্রান্ত থেকে আরেকপ্রান্ত ছুটতে শুরু করে। সেই সঙ্গে শোনা যায় গুলির আওয়াজ। এই গোটা ঘটনাটির ভিডিও শেয়ার করেছে একটি সংবাদমাধ্যম।

পুলিশ সূত্রের খবর, ওই এলাকায় ৩ রাউন্ড গুলি চলে। আর তাতেই জয়প্রকাশ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুলি চালানোর অভিযোগ, ধীরেন্দ্র সিং নামের এক স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে। যিনি স্থানীয় বিধায়ক সুরেন্দ্র সিংয়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। একথা কথা স্বীকার করেছেন খোদ সুরেন্দ্র সিং। জানিয়েছেন, অভিযুক্ত ধীরেন্দ্র সিং ওই এলাকার বিজেপির প্রাক্তন চাকরিজীবী সেলের নেতা। যদিও, এই ঘটনাকে নেহাতই আর পাঁচটা সাধারণ ঘটনার মতো বলেই উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন বিজেপি বিধায়ক। তিনি বলছেন, এই ধরনের ঘটনা ঘটেই থাকে। আইন আইনের পথে চলবে। এই ঘটনায় ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা রুজু হলেও, কাউকে গ্রেফতার করা যায়নি।

যোগীর রাজ্যে নারী- নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গিয়েছে।

আরও পড়ুন-জানুয়ারিতেই কংগ্রেসে শুরু হতে চলেছে রাহুল- প্রিয়াঙ্কা যুগ ! চলছে ঘর গোছানোর পর্ব

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...