Friday, April 3, 2026

ফের বাঁকুড়ায় হাতির হানা, বিদ্যাসাগরের জন্মভূমে তাণ্ডব দাঁতালের

Date:

Share post:

দুদিন অন্তর হাতির তাণ্ডবে প্রাণ ওষ্ঠাগত বাঁকুড়াবাসীর। কয়েকদিন আগেও বাঁকুড়ার সোনামুখী রেঞ্জে হানা দেয় হাতির দল। আতঙ্ক বাড়ছে বাঁকুড়া উত্তর বনবিভাগের সোনামুখী রেঞ্জের জঙ্গল লাগোয়া বন পারুলিয়া, মাস্টারডাঙ্গা, বেশিয়া গ্রামের বাসিন্দাদের। শুক্রবার রাতে ফের বাঁকুড়ার বীরসিংহ গ্রামে ঢুকে তাণ্ডব চালাল একটি দলছুট দাঁতাল।

আরও পড়ুন : মাত্র ১০০ টাকার জন্য সরকারী বাসের চালককে পিষে মারল অন্য বাসের চালক

বন দফতর সূত্রে খবর, শুক্রবার রাতে ৩৮-৪০টি হাতির দলকে পাত্রসায়র থেকে সোনামুখীর জঙ্গলের দিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিলেন বনকর্মী ও হুলা পার্টির সদস্যরা। ওই সময়, দলছুট হয়ে একটি দাঁতাল হাতি ঢুকে পড়ে বীরসিংহ গ্রামে। পরপর বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালায় হাতিটি। একটি দোকানে ঢুকে সেখানে রাখা তাঁত যন্ত্র ভেঙে দেয়।

আরও পড়ুন : অভিষেকের ক্যারিশ্মা: আলিপুরদুয়ারে সন্ধি শাসকদলের যুযুধান দুই গোষ্ঠীর

প্রসঙ্গত, কয়েক দিন আগেও বড়জোড়া থেকে ৪০টি হাতির একটি দল সোনামুখী বনাঞ্চলে ঢুকে পড়েছিল। বনদফতরের দাবি, সারাদিন সোনামুখী রেঞ্জ এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তারা। সূর্যাস্তের পরেই তারা নেমে পড়ছে ধানের জমিতে। পেকে যাওয়া ধান নষ্ট করে ফেলছে ভারী পায়ের চাপে। ধারাবাহিকভাবে হাতির এই আক্রমণের পিছনে বন দফতরের উদাসীনতাকেই দায়ি করছেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা। তাদের দাবি, হাতি তাড়াতে কোনও সদর্থক ভূমিকা বনদফতর গ্রহণ করেনি।

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...