Monday, April 6, 2026

পাকিস্তানে ইমরান সরকারকে উৎখাত করার ডাক দিল সে দেশেরই জনগণ!

Date:

Share post:

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সোচ্চার সে দেশের জনগণ থেকে শুরু করে বিরোধী দল। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তাঁর সরকার ধ্বংসের কারণের দায় চাপালেন পাক সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার উপর। বর্তমান ইমরান সরকারকে হটাতে মরিয়া সেখানকার বিরোধী দলগুলি। নওয়াজের অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে তাদের সরকার ফেলে দিয়ে ইমরান সরকারকে ক্ষমতায় আনার পিছনে প্রধান হাত ছিল বাজওয়ার। আর এই নিয়েই পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর বিরুদ্ধে ক্রমশই ক্ষোভ বাড়ছে সেদেশে জনগণের মনে।

গত সেপ্টেম্বরে ৯টি রাজনৈতিক দল একসঙ্গে গঠন করেছে ‘পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট’। শুক্রবার পাঞ্জাব প্রদেশের লাহোর শহরের কাছে অবস্থিত গুজরানওয়ালা স্টেডিয়ামে তাদের ডাকা সভা থেকে ইমরানের সরকারকে গদিচ্যুত করার রব শোনা গেল। আর তা সমর্থন করলেন সেখানকার বহু মানুষ।

এরইমধ্যে একটি ভিডিও বার্তা দেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বলেন, “পাক সেনাবাহিনী প্রধান জেনারেল জেনারেল কামার জাভেদ বাজওয়া, আপনার জন্যই আমাদের সরকারের পতন হয়েছে। আমাদের সরকার খুব ভালো চলছিল। আপনি নিজের ইচ্ছার জন্য দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন।” শুধু তাই নয়, তাঁর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকেও দায়ী করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-বাইডেন জিতলে আমায় হয়তো দেশ ছাড়তে হবে, মন্তব্য ট্রাম্পের

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...