Friday, April 3, 2026

‘কেউ গুলি চালাবে না বেটা’, মানবতা দিয়ে জঙ্গিকে আত্মসমর্পণ করালেন সেনা অফিসার

Date:

Share post:

বয়স বছর কুড়ি। খালি গা, পরনে ট্রাউজার মৃত্যুভয়ে মুখ শুকিয়ে গিয়েছে। সদ্য জঙ্গি দলে যোগ দিয়েছে সে। উপত্যকায় এমনই এক জঙ্গিকে আত্মসমর্পণ করালো ভারতীয় সেনা। অবশ্য জম্মু কাশ্মীরের মাটিতে এই ঘটনা নতুন কিছু নয়। প্রতিদিনই উপত্যকার নানা প্রান্ত থেকে গ্রেপ্তার অথবা নিকেশ হচ্ছে হচ্ছে একাধিক জঙ্গি। তবে এখানে নতুন যা, তা হল এক সেনা অফিসারের মানবিক মুখ। উপত্যকার অন্দর থেকে জঙ্গিদের প্রতি ভারতীয় সেনার যে মানবিকতার ছবি এদিন উঠে এসেছে তা দেখে অবাক গোটা দেশ।

জম্মু-কাশ্মীরের তরুণ-যুবকদের ভুল বুঝিয়ে জঙ্গি দলে নাম লেখাতে সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তান ও একাধিক জঙ্গিগোষ্ঠী। প্রায় প্রতিদিনই একাধিক যুবকের জঙ্গি দলে নাম লেখানো খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি বাড়ি থেকে পালিয়ে জঙ্গি দলে নাম লিখিয়েছিল জাহাঙ্গীর নামের এক যুবক। যে ভিডিও এদিন প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে, এক সেনা অফিসার দূর থেকে আত্মসমর্পণ করতে বলছেন এক তরুণকে। ভয় আড়ষ্ট হয়ে যাওয়া সদ্য জঙ্গি দলে নাম লেখানো যুবককে সাহস দিতে বাকি সেনা জওয়ানদের গুলি না চালানোর নির্দেশ দিচ্ছেন তিনি। পাশাপাশি ওই যুবককে উদ্দেশ্য করে সেনা অফিসারকে বলতে শোনা যাচ্ছে, ‘এগিয়ে এসো কেউ কিছু করবে না। কেউ গুলি চালাবে না। তোমার কিচ্ছু হবে না বেটা।’ কিছুটা আশ্বস্ত হয়ে হাত উপরে তুলে এগিয়ে আসতে দেখা যায় ওই যুবককে। এরপর ওই তরুণকে পাশে বসিয়ে রেখে তিনি নির্দেশ দেন তরুণকে জল খাওয়ানোর ব্যবস্থা করতে। পাশাপাশি বলেন, ‘ভুল করে ফেলেছ তুমি। এই ভুল আর করবে না।’

আরও পড়ুন: হাথরাস কাণ্ড: অভিযুক্তের বাড়ি থেকে ‘রক্তমাখা’ জামা উদ্ধার সিবিআইয়ের

ভারতীয় সেনার মানবিক এই ছবি রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। পুত্রের জীবন বাঁচানোর জন্য সেনা জওয়ানদের ধন্যবাদ জানিয়েছেন জাহাঙ্গীরের পিতা। সঙ্গে এটাও জানিয়েছেন ছেলেকে আর জঙ্গি দলে ফিরে যেতে দেবেন না তিনি। অন্যদিকে সেনা সূত্রে জানা গিয়েছে, ওই তরুণ চাদোরার বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই বাড়ি থেকে নিখোঁজ ছিল সে। থানায় ডায়েরিও করে তার পরিবার। পরে জানা যায় জঙ্গি দলে নাম লিখিয়েছে ওই তরুণ। এদিন তাকে আত্মসমর্পণ করানোর পাশাপাশি তার কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এই প্রসঙ্গে এক সেনা কমান্ডার বলেন, উপত্যকার তরুণদের শুধু জঙ্গি কবল থেকে উদ্ধার নয়, তাদের মূলস্রোতে ফিরিয়ে আনাই সেনার লক্ষ্য। এই ভিডিও তারই উদাহরণ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...