Friday, April 3, 2026

দিঘার পথে দুর্ঘটনার কবলে পর্যটকরা, মৃত ১ মহিলা, আহত ১০

Date:

Share post:

দিঘার রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনা। প্রাইভেট কারের সঙ্গে মাছবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক মহিলা। শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ১১৬ বি জাতীয় সড়কের ওপর হেঁড়িয়ার ঠাকুরনগর পেট্রোল পাম্পের কাছাকাছি। পুলিশ সূত্রে খবর, মৃত সানু বিবির বাড়ি উত্তর ২৪ পরগনা মিনাখাঁ থানা এলাকায়। দুর্ঘটনায় মহিলার তিনবছরের শিশুপুত্র ছাড়াও আহত হয়েছেন তাঁর স্বামী।

আরও পড়ুন : দক্ষিণ দিনাজপুরের তিন বিতর্কিত নেতাকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পর্যটকদের গাড়িটি দিঘার উদ্দেশ্যে যাচ্ছিল। আচমকা উল্টোদিক থেকে আসা একটি মাছবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে একটি প্রাইভেট কারে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির পিছনে ছিল আরও দুটি গাড়ি। পর পর তারাও এসে ধাক্কা মারে প্রথমে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে। ঘটনাটি এত দ্রুত ঘটে, একটি গাড়ি উল্টে গিয়ে পড়ে পাশের নয়ানজুলিতে। গাড়ির লোকজন ছিটকে পড়েন রাস্তায়।

প্রচণ্ড শব্দ পেয়ে ছুটে আসেন আশেপাশের মানুষজন ও স্থানীয় বাসিন্দারা। তাঁরাই উদ্ধার কাজে হাত লাগান। দুর্ঘটনাগ্রস্ত চারটি গাড়ি থেকে আহতদের বের করে আনেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে হেঁড়িয়া থানার পুলিশ৷ দুর্ঘটনায় ওই মহিলা পর্যটক ছাড়াও আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর৷ তাঁদের প্রথমে হেঁড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ গুরুতর আহতদের তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়৷

আরও পড়ুন : ৩০ ঘণ্টার ব্যবধানে ফের আগুন বউবাজারে, এলআইসি বিল্ডিংয়ে আগুনে জখম ৩

এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানজট তৈরি হয় জাতীয় সড়কের ওপর। পুলিশের চেষ্টায় পরে স্বাভাবিক হয় যান চলাচল।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...