Wednesday, June 3, 2026

লুক-গ্ল্যামারে অপরূপা, ‘বাপ কা বেটি’ মিঠুন কন্যা দিশানী

Date:

Share post:

পর্দার ওপারে যারা থাকেন, তাঁদের মধ্যে অনেকেই আমাদের মনে এক বিশেষ জায়গা করে নেন। তবে শুধুমাত্র অভিনয়ের মাধ্যমে নয়, অভিনেতার ব্যবহার এবং সমাজের প্রতি দায়বদ্ধতা সবকিছু আমাদের নজর কাড়ে। তেমনই একজন মিঠুন চক্রবর্তী।

এক সময় বাংলা সিনেমা জগৎ মুখ থুবড়ে পড়তে বসেছিল। সেই সময় হাল ধরেছিলেন যারা তাদের মধ্যে অন্যতম মিঠুন চক্রবর্তী। একের পর এক দুর্ধর্ষ ছবি উপহার দিয়েছেন তিনি। বাংলার পাশাপাশি মিঠুন চক্রবর্তী হিন্দি সিনেমা জগতের একচেটিয়া অধিকারী ছিলেন। শুধুমাত্র লাইট ক্যামেরা আর বড় পর্দা দিয়ে তিনি যে নায়ক তেমনটা কিন্তু নয় তার পাশাপাশি বাস্তব জীবনে তিনি মহানায়ক। সমাজের প্রতিও দায়বদ্ধ থেকেছেন মিঠুন।

শোনা যায় প্রায় ২৫ বছর আগে দত্তক নিয়েছিলেন এক শিশুকে। সদ্যোজাতর কান্নার আওয়াজ পেয়ে কার্যত রাস্তা থেকে নিয়েছিলেন তাকে। তিন পুত্র সন্তানের পর মেয়েকেও বড় করে তুলেছেন মিঠুন। রূপে-গুণে মা লক্ষ্মী হয়ে উঠেছেন মিঠুন কন্যা দিশানী চক্রবর্তী। সেই মেয়ের আজকের লুক-গ্ল্যামার চমকে ওঠার মতোই। যাকে বলা যায় বাপ কা বেটি। ইদানিং তিনি বেশ সক্রিয় হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়াতেও। শোনা যাচ্ছে, আগামী সময়ে বলিউডে মুখ দেখাতে চলেছেন দিশানী। যদিও এই স্পষ্ট কোনও ইঙ্গিত দেয়নি চক্রবর্তী পরিবার।

আরও পড়ুন:নিজের জালে নিজেই ফাঁসলেন কঙ্গনা রানাওয়াত, তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ আদালতের

Related articles

রেলযাত্রীদের ভোগান্তি,শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের

সপ্তাহান্তে বিপাকে পড়তে চলেছেন শিয়ালদহ শাখার (Sealdah Division) ট্রেন যাত্রীরা। মঙ্গলবার পূর্ব রেলের (Eastern Railway) তরফে বিজ্ঞপ্তি জারি...

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...