Saturday, June 27, 2026

রুদ্ধশ্বাস সুপার ওভারে জয়ের ট্র্যাকে ফিরল কলকাতা

Date:

Share post:

কলকাতা নাইট রাইডার্স – ১৬৩/৫

সানরাইজার্স হায়দ্রাবাদ – ১৬৩/৬

ম্যাচ ড্র, সুপার ওভারে নাইট রাইডার্স জয়ী

রবিবাসরীয় শেখ জায়েদ স্টেডিয়াম ফের সাক্ষী থাকল সুপার ওভারের৷ লকি ফার্গুসনের ভেলকিতে কলকাতার বাজিমাত৷ মাত্র ২ রান দিয়ে হায়দ্রাবাদের ২টি উইকেট তুলে নেয়৷ ফলে সুপার ওভারে ৩ রান করে ম্যাচ জিতে নেয় কেকেআর৷

এদিন টস জিতে প্রথমে নাইটদের ব্যাটিং করতে পাঠায় সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার৷
এবং নাইটদের ১৬৩ রানে বেঁধে ফেলে। ১৬৪ রানের লক্ষ্যে নেমে দারুণ শুরু করে দুই ওপেনার জনি বেয়ারস্টো ও কেন উইলিয়ামসন৷ টুর্নামেন্টে প্রথমবার ওপেন করে সফল উইলিয়ামসন৷ ওপেনিং জুটিতে ৬.১ ওভারে ৫৮ রান।

ম্যাচের দ্বিতীয় ওভারে প্রিয়ম গর্গের উইকেট তুলে নাইটদের লড়াইয়ে ফেরায় ফার্গুসন৷ নিজের তৃতীয় ওভারে ফের একটি তুলে নেন ফার্গুসন৷ ব্যক্তিগত ৬ রানে মনীশ পাণ্ডেকে বোল্ড করেন তিনি৷ প্রথম স্পেলে স্বপ্নের বোলিং করেন নাইটদের এই কিউয়ি অল-রাউন্ডার৷ ৩ ওভারে মাত্র ৮ রান খরচ করে তিনটি উইকেট তুলে নেন ফার্গুসন৷ এরপর হায়দ্রাবাদের ইনিংসের হাল ধরে ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার৷ এদিন ওয়ার্নার চার নম্বরে ব্যাটিং করতে নেমে দলকে জিতিয়ে মাঠ ছাড়ার সম্ভাবনা তৈরি করে৷ কিন্তু শেষ বলে জয়ের জন্য ২ করতে না-পারায় ম্যাচ ড্র হয়ে যায়৷ আর মরসুমের দ্বিতীয় সুপার ওভারে ম্যাচ জিতে যায় কেকেআর।

আরও পড়ুন- সংক্রমণ বাড়ছে, পুজো নিয়ে মুখ্যসচিবের জরুরি বৈঠক সোমবার, কঠোর পদক্ষেপের ইঙ্গিত

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...