Wednesday, June 24, 2026

বিজেপিতেই তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী ? জল্পনা চরমে

Date:

Share post:

দলীয় পদ হারানোর পর নিজের কার্যালয় থেকে সরিয়েছেন দলের পতাকা, দলের সাইন-বোর্ড৷ কার্যালয়ের দেওয়াল থেকে সরেছে নেতা- নেত্রীদের ছবি৷ তোপ দেগেছেন প্রশান্ত কিশোরের দিকে৷ নাম না করে পিকে’র উদ্দেশ্যেই তিনি বলেছেন, “কোনও ঠিকাদারি সংস্থাকে দিয়ে সংগঠন চাঙ্গা করা যায় না।’

কোচবিহারজুড়ে এবার জোর গুঞ্জন, বিজেপি-তে যোগ দিতে চলেছেন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী৷ সূত্রের খবর, তাঁর সঙ্গে ইতিমধ্যেই নাকি গেরুয়া শিবিরের একাধিক হেভিওয়েটের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে৷ এবং এই কারনেই দিনকয়েক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের সঙ্গে উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের বৈঠকের দিন সব বিধায়ক, নেতা উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন মিহির গোস্বামী। উল্টে সাংবাদিক বৈঠকে তিনি ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “ঠিকাদার নিয়োগ করে কখনই সংগঠন শক্তিশালী হয় না৷ দলের সংগঠন চলে নেতা ও কর্মীদের মিলিত সিদ্ধান্তে। দীর্ঘদিনের রাজনৈতিক নেতা বা কর্মীকে ঠিকাদারি সংস্থার মাইনে করা লোকেদের নির্দেশ মেনে কাজ করতে হবে কেন ?” রাজনৈতিক মহলের বক্তব্য, মিহির গোস্বামী’র এই ধরনের মন্তব্যেই প্রমাণিত তৃণমূলের সাথে ওনার আর বনিবনা চলছে না। বিজেপিতে যোগ দেওয়া
ঠিকঠাক হয়ে গিয়েছে বলেই মিহিরবাবু এ ধরনের মন্তব্য করার সাহস পেয়েছেন৷ এদিকে, তাঁর কার্যালয়ের সামনে নতুন ব্যানার লাগানো হয়েছে৷ তাতে লেখা, ‘কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামীর কার্যালয়’। তৃণমূলের কথা বা প্রতীক, কিছুই নেই৷

প্রসঙ্গত, অক্টোবরের ৩ তারিখে দলের সব পদ থেকেই ইস্তফা দিয়েছেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের এই বিধায়ক। জেলা সংগঠনে তাঁকে গুরুত্ব দেওয়া হয়নি বলেই ক্ষোভ রয়েছে তাঁর।

আরও পড়ুন-কোভিডে আক্রান্ত মন্ত্রী নির্মল মাজি, ভর্তি হাসপাতালে

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...