Friday, April 3, 2026

অমর্ত্য সেনের হাত ধরে ফের বিশ্বের দরবারে গর্বিত বাঙালি

Date:

Share post:

অর্থনীতিতে নোবেল পেয়ে বাঙালিকে গর্বিত করেছিলেন আগেই। তাঁর হাত ধরেই ফের একবার বিশ্বমঞ্চে সম্মানিত হল বাঙালি। এই প্রথমবার কোনও বাঙালি তথা ভারতীয় হিসেবে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার ঐতিহ্যবাহী শান্তি পুরস্কার পেলেন অমর্ত্য সেন। স্বাভাবিকভাবেই তাঁর এই সাফল্যে গর্বিত গোটা বাংলা।

বিশ্বব্যাপী করোনা অতিমারির কারণে ফ্রাঙ্কফুর্টে এবার বই মেলা হচ্ছে ভার্চুয়াল পদ্ধতিতে। অনলাইনের মাধ্যমেই ঐতিহ্যবাহী এই বই মেলায় অংশ নিয়েছেন সারা বিশ্বের প্রকাশক ও লেখকরা। রবিবার সকালে ফ্রাঙ্কফুর্টের জনপ্রিয় পাউল গির্জায় দেশ-বিদেশের অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল এই শান্তি পুরস্কার। আর চলতি বছরের সম্মানীয় এই পুরস্কার পেলেন একদা নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবীদ অমর্ত্য সেন। যদিও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। অনুষ্ঠানের প্রধান অতিথি ও জার্মানির প্রেসিডেন্ট অমর্ত্য সেনের প্রশংসা করে একটি বিবৃতি পেশ করেছে।

আরও পড়ুন: শীর্ষে ওঠার ক্ষমতা আছে নারীর, প্রয়োজন একটু সমর্থন

দীর্ঘ দিন ধরেই শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সরব হয়েছেন অমর্ত্য সেন। কোনও দেশের গণতান্ত্রিক কাঠামো সেই দেশের দারিদ্র্য, ক্ষুধা ও ব্যাধি থেকে মুক্তির ক্ষেত্রে কীভাবে সম্পর্কিত, তা নিয়ে প্রচুর গবেষণা রয়েছে তাঁর। মানবিক বিকাশের সূচক সক্ষমতার ধারণাগুলিও তিনি তাঁর কাজের মাধ্যমে উপস্থাপন করে চলেছেন, যার ভিত্তিতে সমান সুযোগ ও মানবিক জীবনযাত্রার মূল্যায়ন করা যায়। এই অনুষ্ঠানে পুরস্কার কমিটি বিচারকদের তরফে এই সমস্ত দিক বিচার করেই চলতি বছরের ফ্রাঙ্কফুর্ট বইমেলা থেকে শান্তি পুরস্কারের জন্য বেছে নেওয়া হয় অমর্ত্য সেনকে। প্রসঙ্গত, ১৯৫০ সাল থেকে এই পুরস্কার দিচ্ছে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা। এর আগে এই পুরস্কার পেয়েছেন অক্তাভিও পাজ, ইহুদি মেনুহিন, ওরহান পামুক, চিনুয়া আচেবের মতো ব্যক্তিত্ব।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...