Saturday, June 13, 2026

আগামী ৬-১২ সপ্তাহ সবচেয়ে ভয়াবহ সময়, করোনা ইস্যুতে দাবি বিশেষজ্ঞের

Date:

Share post:

করোনা আক্রান্তের নিরিখে বিশ্বের মধ্যে বর্তমানে সর্বোচ্চ স্থানে রয়েছে আমেরিকা। ক্রমাগতভাবে সেখানে বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তবে বিপদ এখনও শেষ হয়নি। আমেরিকার বাসিন্দাদের জন্য আরও বড় বিপদে বার্তা দিলেন ভাইরাস বিশেষজ্ঞ ডক্টর মিচেল অস্টারহলম। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন অতিমারি পরিস্থিতির মধ্যে সবচেয়ে ভয়াবহ সময় হতে চলেছে আগামী ৬ থেকে ১২ সপ্তাহ। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ‘ইনফেকশিয়াস ডিজিজ রিসার্চ এন্ড পলিসি’ বিভাগের প্রধানের এহেন বার্তায় রীতিমতো উদ্বেগে আমেরিকা।

আরও পড়ুন: দেশবাসী সচেতন হলে ফেব্রুয়ারিতেই নিয়ন্ত্রণে করোনা, জানালো বিশেষজ্ঞ কমিটি

আমেরিকায় ‘মিট দ্য প্রেস’ নামের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে অস্টারহলম বলেন, ‘আমেরিকার সবচেয়ে বড় সমস্যা একজন শক্তিশালী নেতার যিনি এই অতিমারি পরিস্থিতি থেকে মানুষকে সজাগ হওয়ার বার্তা দেবেন।’ তার দাবি, ‘সচেতনতার অভাব প্রতিমুহূর্তে চোখে পড়ছে। বর্তমানে ছুটির দিনগুলোতে আমরা দেখতে পাচ্ছি বিপুল ভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে আমেরিকাতে। সংখ্যাটা ৬৭ হাজার থেকে ৭৫ হাজারে পৌঁছে যাচ্ছে’। তাঁর কথায়, ‘আগামী বছরের তৃতীয় কোয়ার্টারের আগে ভ্যাকসিন আসার কোনও সম্ভাবনা নেই। ফলে করোনা পরিস্থিতিতে আগামী তিন মাস সবচেয়ে ভয়াবহ সময় হতে চলেছে আমেরিকার জন্য।’ মূলত শীতকালীন সময় করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি আরও বেশি বেড়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি।

সম্প্রতি, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ৮.১ মিলিয়ন মানুষ করোনা আক্রান্ত এবং আমেরিকাতে কমপক্ষে ২ লক্ষ ১৯ হাজার মৃত্যুর ঘটনা ঘটছে রবিবার পর্যন্ত। তথ্য অনুযায়ী, ৫৭ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন শুধুমাত্র শনিবার। সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। এদিকে ‘ওয়ার্ল্ডমিটার’ নামক এক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে আমেরিকাতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৩ লক্ষ ৮৭ হাজার ৭৯৯। মৃত্যু হয়েছে ২ লক্ষ ২৪ হাজার ৭৩০ জনের। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৪ লাখ ৫৭ হাজার ৬৮৪ জন।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...