Saturday, June 13, 2026

উত্তরবঙ্গে পৌঁছেই কালীবাড়িতে পুজো, দিনভর বৈঠক কর্মসূচি নাড্ডার

Date:

Share post:

উত্তরবঙ্গের বাছাই নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করতে শিলিগুড়ি পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সোমবার বেলা পৌনে ১২টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নেমে শিলিগুড়ির নৌকাঘাট হয়ে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন তিনি। সামাজিক দূরত্ব বিধি না মেনেই বাইক মিছিলে অভ্যর্থনা জানানো হয় বিজেপির সর্বভারতীয় সভাপতিকে। ১৯২৬ সালে তৈরি শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে পুজো দেন তিনি। সেখান থেকে যান সেবক রোডের একটি বেসরকারি হোটেলে। সেখানেই দুপুর অবধি বৈঠক রয়েছে নাড্ডার। বিকেলের বিমানে দিল্লি ফেরার কথা।

লোকসভা ভোটে উত্তরবঙ্গের ফল সামান্য হলেও আশা জাগিয়েছে গেরুয়া শিবিরে। আর সেই কারণেই পুজোর আগে রাজ্যে এসে প্রথমে পাহাড় ছুঁতে চাইছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজনৈতিক মহলের মতে, বাঙালি থেকে অবাঙালি, রাজবংশী, কামতাপুরী থেকে গোর্খা ভা‌ষাভাষী — এইসব ভোট ব্যাঙ্ককে পাশে পেতেই শিলিগুড়ি এলেন দলের সর্বভারতীয় সভাপতি। বিজেপি সূত্রে খবর, সোমবার দিনভর সফর নাড্ডার।

সকালে উত্তরবঙ্গের আট জেলার সাংগঠনিক বৈঠক সেরে এদিন বিকেলেই দিল্লি ফেরার কথা তাঁর। দলের নেতানেত্রীদের পাশাপাশি সাতজন সাংসদের মনোনীত বিভিন্ন জনগোষ্ঠী, ভাষাভাষীর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা। ‘ভার্চুয়াল’ এই বৈঠক থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। রবিবার বিকেলেই শিলিগুড়ি যান কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়; রয়েছেন ভারতী ঘোষ, অরবিন্দ মেননেরা।

সেবক রোডের দুই মাইলের বিলাসবহুল হোটেলেই পরপর বৈঠকের কর্মসূচি। আট জেলার সভাপতি, তিন সাধারণ সম্পাদক, কোঅর্ডিনেটর, আহ্বায়ক, সাংসদ, বিধায়কদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসবেন। পরে বিভিন্ন জনগোষ্ঠী, ভাষাভাষীর প্রতিনিধিদের সঙ্গে নড্ডা দেখা করার কথা।

আরও পড়ুন-যোগী রাজ্যে কেলেঙ্কারি: ভোটার লিস্টে বাবার নাম নরেন্দ্র মোদি, ছেলে লাদেন

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...