Wednesday, June 24, 2026

শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়ামের পক্ষে সওয়াল ঋদ্ধিমানের

Date:

Share post:

শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়াম চান জাতীয় দলের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। তবে কোথায় এই স্টেডিয়াম হবে, তা এখনও ঠিক হয়নি।
এলাকাবাসীর বক্তব্য, ‘‌গত আট বছর ধরে শিলিগুড়ি থেকে রাজ্য স্তরে কোনও ভাল ক্রিকেটার ওঠে আসেনি। এটা বড় ব্যর্থতা। কামাল হাসান মণ্ডল, দেবব্রত দাস, ঋদ্ধিমান সাহা ও সঞ্জীব সান্যালের পর ভাল ক্রিকেটার এখান থেকে উঠে আসেনি। এই শহর থেকে বর্তমান জাতীয় টেস্ট দলের উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা উঠে এসেছেন। অথচ এখানে নেই আলাদা ক্রিকেট স্টেডিয়াম।’‌
স্টেডিয়ামের দাবিতে গণ সাক্ষর অভিযানে নেমেছে ক্রিকেট লাভার্স এসোসিয়েশন। শহরবাসীও উদ্যোগী হয়েছেন। সংগৃহীত সাক্ষর সম্বলিত ফ্লেক্স তুলে দেওয়া হবে উত্তরকণ্যায় মুখ্যমন্ত্রীর দফতরে। সঙ্গে একটি স্মারকলিপিও।
সরকারের অনুমোদনের অপেক্ষায় দিন গুনছেন সবাই ।সেই অনুমতি পেলেই স্টেডিয়াম তৈরির কাজ শুরু হবে।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...