Saturday, April 4, 2026

পুজো প্যান্ডলে বাংলা গান বাজানোর আবেদন বাংলা পক্ষের

Date:

Share post:

পুজো প্যান্ডেলে এবার বাংলা গান বাজানোর জন্য ক্লাবগুলিকে আবেদন জানাচ্ছে বাংলা পক্ষ। সংগঠনের বক্তব্য, বাংলা সংস্কৃতি রক্ষার জন্য এগিয়ে আসুক পুজো কমিটিগুলি।

সংগঠনের পক্ষ থেকে কৌশিক মাইতি জানিয়েছেন, রাজ্য জুড়ে ২০০০ পুজো কমিটির কাছে এই আবেদন জানানো হবে। ইতিমধ্যে এই কাজ শুরু হয়ে গিয়েছে। তাঁর কথায়, “বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই সময় বাংলার কৃষ্টি ঐতিহ্যকে তুলে ধরতে হবে। শুধু পুজো কমিটিই নয়, বিশ্বজুড়ে সব বাঙালিদের কাছেই এই আবেদন জানাচ্ছে সংগঠন। হিন্দি আগ্রাসনের জেরে কোণঠাসা করা হচ্ছে বাংলা গানকে। এতে সমস্যায় পড়েছেন বাঙালি শিল্পীরা।

এর আগে রেডিওর ভূমিকা নিয়ে সরব হয়েছিল বাংলা পক্ষ। বাংলার মাটিতে বসে কেন হিন্দি গান ভিডিওতে বাজবে তা নিয়ে প্রশ্ন তুলেছিল সংগঠন। শুধু তাই নয় রীতিমতো রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল তারা। দুই জনপ্রিয় রেডিও র অফিস ঘেরাও করেছিল তারা। তাদের দাবি, নির্দিষ্ট সময়ে অর্থাৎ মূলত যে সময় সবাই রেডিও শোনে সেই সময় বাংলা গান বাজাতে হবে। কৌশিক মাইতি জানিয়েছেন, একইভাবে অন্যান্য রেডিওর অফিসেও যাবে বাংলা পক্ষ।

আরও পড়ুন:পুজোয় পর্যাপ্ত অ্যাম্বুল্যান্স-হাসপাতালে বেডের ব্যবস্থা: সিদ্ধান্ত নবান্নের বৈঠকে

Related articles

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...