Friday, April 3, 2026

প্রতিদিন রসুন কেন খাবেন? জেনে নিন কার্যকারিতা

Date:

Share post:

আমাদের প্রতিদিনের কোনও না কোনও রান্নায় রসুনের ব্যবহার থাকেই। আর এই রসুন শরীরের জন্য ভীষণ উপকারি। রসুনে উপস্থিত অ্যালিসিন নামক একটি উপাদান মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত শরীরের প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা বাড়াতে দারুণ সাহায্য করে । তাই চিকিৎসকেরা প্রতিদিন সকালে উঠে খালি পেটে রসুন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
রসুনে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। এর ফলে শরীরে নানারকম নিউরোডিজেনারেটিভ অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায়।
এরই পাশাপাশি, হজম ক্ষমতা বাড়াতে নিয়মিত রসুন খাওয়া শুরু করুন। রসুনে উপস্থিত একাধিক উপকারী উপাদান স্টমাকের ক্ষমতা বাড়ায়। ফলে বদ-হজম এবং নানান পেটের রোগের প্রকোপ কমে চোখের নিমেষে।
যারা প্রায় সময়েই সর্দি-কাশিতে ভুগে থাকেন তারা নিয়মিত দুই কোয়া রসুন খাওয়া শুরু করুন। কারণ, রসুন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে খুব শক্তিশালী করে তোলে । ফলে ভাইরাসদের আক্রমণে শরীরের কাহিল হয়ে যাওয়ার আশঙ্কা কমে।
৭০০০ বছর ধরে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে রসুনের ব্যবহার হয়ে আসছে। এতে উপস্থিত একাধিক কার্যকরী উপাদান ব্যাকটেরিয়া, ফাঙ্গাসসহ একাধিক জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা করে।
রসুনের মধ্যে থাকা বায়োঅ্যাকটিভ সালফার রক্তচাপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। শরীরে সালফারের ঘাটতি দেখা দিলে রক্তচাপ বাড়তে শুরু করে। একারণেই শরীরে সালফারের ঘাটতি মেটাতে নিয়মিত এক কোয়া করে রসুন খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
শরীরে উপস্থিত ক্ষতিকর উপাদান বা টক্সিনের কারণে ত্বকের যাতে কোনও ধরনের ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখে রসুন। সেইসঙ্গে কোলাজিনের মাত্রা স্বাভাবিক রাখার মধ্য দিয়ে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা নেয়। অন্যদিকে প্রায় প্রতিদিন যদি থেঁতো করা রসুন চুলে লাগানো যায়, তাহল দারুণ উপকার মেলে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...