Tuesday, June 23, 2026

খোদ ডা: নীলরতন সরকারের মেসেজ এনআরএস-এর প্রাক্তন ডেপুটি সুপারকে!

Date:

Share post:

ডাক্তার নীলরতন সরকারের মেসেজ পেলেন এনআরএস-এর প্রাক্তন ডেপুটি সুপার। অর্থাৎ সাতাত্তর বছর আগে যিনি মারা গিয়েছেন তিনি কি না তৃতীয়ায় মেসেজ করলেন বর্তমানে রামপুরহাট মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার তথা এনআরএসের প্রাক্তন ডেপুটি সুপার মেজর দ্বৈপায়ন বিশ্বাসকে। আর সেই মেসেজের ছাত্র-ছাত্রী বক্রোক্তি করা হয়েছে তাঁকে। মেজর দ্বৈপায়ন বিশ্বাসের অভিযোগ, ভুয়ো প্রোফাইল থেকে মেসেজটি করা হয়েছে। সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন তিনি।

কী আছে সেই মেসেজে? নীলরতন সরকারের ভুয়ো প্রোফাইল থেকে বলা হয়েছে, মেডিক্যাল কলেজের ছাত্ররা আবার মার্শাল আর্টস শিখছে। কিন্তু সেটা তাঁর কাছে শিখছে না। নীলরতন মেডিক্যাল কলেজে মার্শাল আর্টস শেখানো শুরু করেন দ্বৈপায়ন বিশ্বাস। ডাক্তারি পড়ুয়াদের উপর হামলার বিরুদ্ধে এই প্রতিরক্ষামূলক পাঠ জনপ্রিয়তা পায়। প্রাক্তন ডেপুটি সুপারের অভিযোগ, তাঁর এই জনপ্রিয়তা সহ্য করতে না পেরেই তাঁকে বদলি করা হয়। এদিকে ফেক প্রোফাইল থেকে পাঠানো মেসেজে লেখা হয়েছে, প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করবেন না।

এনআরএস-এ দ্বৈপায়ন বিশ্বাসের জায়গায় এসেছেন রামপুরহাট মেডিক্যাল কলেজের ডা শর্মিলা মৌলিক। এই বদলির পরে সোশ্যাল মিডিয়ায় “পিছন থেকে ছুরি মারার অভিযোগ” তোলেন দ্বৈপায়ন। সাইবার ক্রাইম বিভাগের তদন্তের পরেই প্রকৃত সত্য জানা যাবে।

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...