Wednesday, April 8, 2026

নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন করতে চায় বিএনপি

Date:

Share post:

দেশে নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । তিান বলেন, গত কয়েকদিনের স্থানীয় সরকার নির্বাচনে আবারও প্রমাণ হলো আওয়ামী লীগ ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই নির্বাচন কমিশন পুরোপুরিভাবে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে ও সরকারের একটি অঙ্গ সংগঠন হিসেবে কাজ করছে। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রত্যেকটি নির্বাচনের একই চেহারা। নির্বাচনের আগে আওয়ামী সন্ত্রাসীরা রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে ভোটকেন্দ্র দখল করে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে ভোটের ফলাফল পাল্টে দিচ্ছে। ২০১৮ সালে কেউ ভোট দিতে যায়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশির ভাগ আসনে প্রার্থী নির্বাচিত হয়েছে। বাংলাদেশে নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।

তিনি প্রশ্ন রেখে বলেন, তাহলে ভোটের ব্যবস্থা কেন? ভোটকেন্দ্রে তো লোকই যায় না। আমরাই ভোটে অংশগ্রহণ করতে যাচ্ছি কেন? আমাদের কথাটা পরিষ্কার। আমরা নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন করতে চাই। গণতন্ত্রে বিশ্বাস করলে ভোটে অংশগ্রহণ করতেই হবে।

বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাইরে যাওয়ার ওপর সরকারের নিষেধাজ্ঞা দেয়াটা অমানবিক বলে আমরা মনে করি। সুচিকিৎসার প্রয়োজনে তিনি যাতে বিদেশে যেতে পারেন সে ব্যাপারে বিধি-নিষেধ প্রত্যাহার করা হোক- এটাই আমাদের দাবি।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...