Monday, April 6, 2026

চিকিৎসায় বিশেষ উন্নতি হয়নি সৌমিত্রের, বাড়ছে অস্থিরতাও

Date:

Share post:

ভাল নেই অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর স্নায়ুর সমস্যা ও মস্তিষ্কের সাড়া দেওয়ার ক্ষমতার বিশেষ কোনও উন্নতি হয়নি। নতুন করে বাড়ছে অস্থিরতাও। আজ, বুধবার বর্ষীয়ান অভিনেতার মেডিক্যাল বুলেটিনে এমনটাই জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে।

মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, স্নায়ুর সমস্যায় ভুগছেন অভিনেতা। এই সমস্যায় চিকিৎসায় সেভাবে কোনও উন্নতি হয়নি। তবে চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা। কেন এরকম হচ্ছে তা খতিয়ে দেখছেন মেডিক্যাল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিদেশের চিকিৎসকদের সঙ্গেও যোগাযোগ করে পরামর্শ নেওয়া হচ্ছে বলে খবর।

তবে কিছুটা স্বস্তির খবর, ৮৫ বছর বয়সী সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে নতুন করে কোনও সংক্রমণ নেই। সব অঙ্গ-প্রত্যঙ্গ ঠিকঠাক কাজ করছে। প্রয়োজনে অক্সিজেন দেওয়া হচ্ছে। হার্ট, লিভার, কিডনি ভালই রয়েছে। দেহের অন্যান্য অঙ্গকে বাইরে থেকে সাপোর্ট দিতে হচ্ছে না। ফের স্টেরয়েডের হাইডোজ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ভাষণে ছিলো না দুর্গাপুজো,ভুল শুধরে বাংলায় টুইট মোদির, আর্জি ‘সঙ্গে থাকবেন’

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...