Tuesday, June 23, 2026

ভার্চুয়াল অনুষ্ঠানে কাটবে প্যানডেমিকের পুজো

Date:

Share post:

মহামারি তো অনেক কিছুই পাল্টে দিয়েছে, তাই ইচ্ছা না থাকলেও এ বছর মানিয়ে নিতে হবে দুর্গাপুজোর পরিবর্তন। পুজোর প্ল্যান বলতে প্রতিবছর যে সাজগোজের উন্মাদনা থাকে, এবছর ফিকে হয়ে গিয়েছে। পুজোর মধ্যে একটি ভার্চুয়াল অনুষ্ঠান আছে, ঠিক করেছি ওই দিন লাল পাড় সাদা শাড়ি পরব। পুজোর সাজ বলতে এবার ওইটুকুই।

তবে পুজো শুরু হচ্ছে আমার নিজের একটি ট্রাস্টের কাজ দিয়ে। বোলপুরে আমার যে বাউল বন্ধুরা আছেন তাঁদের জন্য বিশেষ কিছু পরিকল্পনা আছে। যতটুকু সম্ভব তাঁদের পাশে দাঁড়াবো। কারণ এই পরিস্থিতিতে তাঁদের রোজগার বলতে কিছুই নেই।

সপ্তমী এবং অষ্টমীতে বাড়িতে সময় কাটাবো। পুজো উপলক্ষে ঘরের সাজসজ্জা কিছুটা পাল্টেছি। এই দুদিন বরাদ্দ থাকবে শুধুমাত্র সিনেমা দেখার জন্য। সঙ্গে খাওয়া-দাওয়া তো আছেই।

তবে এই মহামারির মধ্যেও ভালো খবর পুজোর মধ্যে অনুষ্ঠান করতে পারব। নবমীতে ‘উড়ান ‘ এর একটি অনুষ্ঠান আছে। ভার্চুয়াল মাধ্যমে সেই অনুষ্ঠান হবে। ওই দিন রাত সাড়ে আটটা থেকে অনুষ্ঠান সম্প্রচার হবে। পুজোতে যা সাজগোজ করার ওইদিনই করব। পছন্দের শাড়িও বেছে রেখেছি।

দশমীতে বাড়িতেই থাকবে। কারণ রাস্তায় বেরোনো আড্ডা বা বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটানো উচিত হবে না। এবছর সিঁদুর খেলাও হবে না। ফোনে ফোনেই শুভ বিজয়া জানাতে হবে।

আরও পড়ুন:পাড়ায় পাড়ায়: রামমোহন সম্মিলনীতে এবার সাবেক বাংলা

Related articles

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...