Tuesday, March 31, 2026

কানাই ধর লেন অধিবাসীবৃন্দের এবছরের থিম “ফিরে দেখা: শতরূপে শতবার”

Date:

Share post:

কানাই ধর লেন অধিবাসীবৃন্দ এবছরের থিম “ফিরে দেখা: শতরূপে শতবার”। সম্পাদক সোমনাথ বিশ্বাস জানালেন , গত বছরই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির 100 বছর পূর্ণ হয়েছে এবং হাস্যকৌতুককে যিনি অন্য মাত্রা দিয়েছিলেন  সেই ভানু বন্দোপাধ্যায় এবং জহর রায়ের 100 বছর পূর্ণ হয়েছে। সকলের  কথা মাথায় রেখেই তারা তাদের থিম ফুটিয়ে তুলেছেন সিনেমার আঙ্গিকে। পুজো।পুজো।

উদ্যোক্তারা আরও জানিয়েছেন, যদি স্বর্ণযুগের সিনেমাগুলি আবারও  মানুষের সামনে তুলে ধরা যায় এবং আকর্ষণ তৈরি করা যায় তাহলে বাংলা সিনেমাগুলি আবারও বিশ্বের দরবারে  ফের আকর্ষণীয় হয়ে উঠবে।
নির্বাক থেকে সবাক চলচ্চিত্র ।সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, মিঠুন চক্রবর্তী, অপর্ণা সেন থেকে আধুনিক ও সমসাময়িক দেব, জিৎ, অঙ্কুশ, আবির সহ প্রমুখ অভিনেতা অভিনেত্রীদের ছবি, সিনেমার পোস্টার দিয়ে পুজো মণ্ডপটিকে সাজানো হয়েছে। পুজো মণ্ডপের প্রবেশপথে স্যানিটাইজার, মাস্ক এবং অগ্নিনির্বাপণ যন্ত্রের যথাযথ ব্যবস্থা রাখা হয়েছে। হাইকোর্টের শুনানি নিয়ে সোমনাথ বিশ্বাস জানালেন, পুজো যখন তারা করছেন তাদের পুজোটাকেই ভালোভাবে করতে হবে।

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...