Thursday, April 9, 2026

বীর সেনাদের শ্রদ্ধা হাওড়ায়, পুজো উদ্বোধন শহিদের মায়ের

Date:

Share post:

১৪ ফেব্রুয়ারি, ২০১৯। মায়ের কোল ফাঁকা করে চলে গিয়েছিলেন তিনি। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহিদ হয়েছিলেন হাওড়ার বাবলু সাঁতরা। কাশ্মীরের পুলওয়ামার সেই স্মৃতি এখনও টাটকা দেশবাসীর কাছে। দেশের বীর শহিদ সহ বাবলু সাঁতরার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল হাওড়ার রামকৃষ্ণপুর পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি। একইসঙ্গে বাবলু সাঁতরার মা বনমালাদেবীকে এই অনুষ্ঠানে সম্মান জানানো হয়।

বুধবার পঞ্চমীতে হাওড়ার রামকৃষ্ণপুর পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর সূচনা করেন বনমালাদেবী। বনমালাদেবী এদিন প্রদীপ জ্বালিয়ে পুজোর সূচনা করেন। রামকৃষ্ণপুর লেনের এই পুজো এবার ৭৪তম বর্ষ। কোভিড বিধি মেনেই পুজোর আয়োজন করেছেন উদ্যোক্তারা। উদ্বোধনে দেশের বীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির তরফে মোহন বসু, অয়ন বন্দ্যোপাধ্যায়, আইএফএ এর সহ সভাপতি শ্যামল মিত্র সহ অন্যান্য বিশিষ্টরা।

উল্লেখ্য, গত বছর ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় অবন্তিপুরাতে জঙ্গি হামলায হয়। সেই ঘটনায় ৪৯ জন জওয়ান শহিদ হয়েছিলেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন হাওড়ার বাউড়িয়ার বাবলু সাঁতরা। সিআরপিএফের ৩৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ান ছিলেন তিনি।

আরও পড়ুন:পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার জীবন তুলে ধরা মণ্ডপে আসছেন ‘ত্রাতা’ সোনু সুদ

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...