Sunday, April 5, 2026

সপ্তমীর দুপুরে খারাপ খবর, হৃদরোগে আক্রান্ত প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব

Date:

Share post:

হৃদরোগে আক্রান্ত হলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক কপিল দেব। নয়াদিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি চলছে। কপিলের শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন চিকিৎসকরা।

এদিন দুপুরে টিনা ঠাকরে নামে সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক ক্রীড়া সাংবাদিক তাঁর অসুস্থতার কথা জানিয়ে প্রথম টুইট করেন। তিনি লেখেন, ‘‌‘‌কিংবদন্তি কপিলদেব হৃদরোগে আক্রান্ত হয়েছেন। দিল্লির একটি হাসপাতালে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি চলছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।’‌’

কপিলের অসুস্থতার কথা জেনে ক্রিকেটভক্তদের অনেকেই ইতিমধ্যে উদ্বিগ্ন করে তুলেছে।

আরও পড়ুন : সংক্রমণের আশঙ্কায় ‘হাই অ্যালার্ট’ সরকারি, বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমে

বর্তমানে ভারতের এই প্রথম বিশ্বজয়ী অধিনায়কের বয়স ৬১ বছর। ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন ‘‌হরিয়ানা হ্যারিকেন’‌।‌ চলতি বছরে আইপিএল ২০২০-তেও বিশেষজ্ঞ হিসাবে কাজ করছিলেন কপিল দেব। সেই সঙ্গে প্রাক্তন এই ভারতীয় অধিনায়ক জড়িত ছিলেন ডায়াবেটিস রোগীদের নিয়ে বিভিন্ন কর্মসূচিতেও।

মহাসপ্তমীর দুপুরেই এহেন ব্যক্তিত্বের অসুস্থ হয়ে পড়া নিঃসন্দেহে খারাপ খবর ক্রীড়াপ্রেমিদের জন্য। কপিল দেবের হার্ট অ্যাটাকের খবরে বিস্মিত সকলেই। গোটা দেশের মানুষ তাঁর সুস্থতা কামনা করছেন।

Related articles

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...