Saturday, March 14, 2026

“রাজ্যের লিভিং স্টেটসম্যান”, সাক্ষাতের পর বুদ্ধদেবকে নিয়ে মন্তব্য রাজ্যপালের

Date:

Share post:

অষ্টমীর বিকেলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের পাম এভিনিউয়ের বাড়িতে সস্ত্রীক গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তার আগে বেলুড় মঠে গিয়েছিলেন ধনকড়। সেখান থেকেই সরাসরি বুদ্ধদেব ভট্টাচার্ষের বাড়িতে যান তিনি।

প্রায় আধ ঘন্টা বুদ্ধবাবুর বাড়িতে থাকার পর বাইরে বেরিয়ে
রাজ্যপাল সাংবাদিকদের জানান, এটা একান্তই ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎকার ছিল। দীর্ঘদিন ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রী অসুস্থ। তাই একবার দেখে গেলেন। এছাড়াও তিনি জানান, বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যের সঙ্গে তাঁর মাঝেমধ্যে কথা হয়। তখন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন। এবার সরাসরি দেখে গেলেন।

তবে রাজ্যপাল এদিন আরও জানান, রাজ্যের সাম্প্রতিক আইন ও অন্য রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তাঁর সঙ্গে বুদ্ধবাবুর কিছু কথা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, বুদ্ধবাবুর দারুণ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। তাই তাঁর সঙ্গে রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলা সঙ্গত বলেই মনে করেছেন তিনি।

আরও পড়ুন : মহাষ্টমীতে নিরন্ন শিশুদের অন্ন দিয়ে আনন্দে মাতলো এক ঝাঁক তরুণ-তরুণী!

প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে ধনকড় জানান,
শ্বাসকষ্ট থাকলেও বুদ্ধদেব ভট্টাচার্যের চোখের সমস্যা আগের থেকে কিছুটা ভাল আছে। সবশেষে রাজ্যপাল বলেন, বুদ্ধবাবু এই রাজ্যের লিভিং স্টেটসম্যান। বুদ্ধবাবুর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

অবশ্য এই প্রথম নয়। এর আগেও বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজ্যপাল। গতবছর রাজ্যপাল হয়ে বাংলায় আসার পর পরই বুদ্ধদেববাবুর সঙ্গে দেখা করেছিলেন তিনি।

ফাইল ছবি

অন্যদিকে, বেলুড় মঠে গিয়ে রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পুজোয় যেসব নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্ট জারি করেছে, সেই রায়কে স্বাগত জানান ধনকড়।

আরও পড়ুন : কং-বাম জোটে ফের অনিশ্চয়তা, অধীর চৌধুরির প্রশ্নে খুশি নন বিমান বসু

বেলুড় মঠ থেকে দেবী দুর্গার দর্শন সেরে বাইরে বেরিয়ে রাজ্যপাল বলেন, মা দুর্গার কাছে দ্রুত এই কঠিন সময় কাটিয়ে দেওয়ার প্রার্থনা করেছেন। দেবী অশুভ শক্তির বিনাশকারী। তাঁর কৃপায় খুব শীঘ্রই এই বিপদ থেকে মানুষ মুক্তি পাবে বলেই বিশ্বাস করেন রাজ্যপাল।

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...