Tuesday, March 3, 2026

‘ভোকাল ফর লোকাল’: সেনা ক্যান্টিনে নিষিদ্ধ বিদেশি পণ্য

Date:

Share post:

আত্মনির্ভর ভারতের পথে হেঁটে এবার সেনা ক্যান্টিনে নিষিদ্ধ বিদেশি পণ্য। সূত্রের খবর, সেনাবাহিনীর ক্যান্টিনে মদ-সহ বিভিন্ন বিদেশি পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।

দেশের সেনা ক্যানটিনগুলিতে কম দামে মদ থেকে শুরু করে বৈদ্যুতিন সামগ্রিক সহ নানা প্রয়োজনীয় জিনিস বিক্রি হয়। সেনা বাহিনীতে কর্মরত কর্মী, আধিকারিক থেকে শুরু করে অবসরপ্রাপ্ত এবং তাঁদের পরিবারের মানুষ এখান থেকে জিনিস কিনতে পারেন। ১৯ অক্টোবর কেন্দ্র সরকারের তরফে একটি নোটিশ দিয়ে দেশের চার হাজার সেনা ক্যান্টিনে বিদেশি পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রত্যেক শাখাকে নির্দেশ পাঠানো হয়েছে অবিলম্বে বিদেশি দ্রব্যের সরবরাহ বন্ধ করার জন্যে।

আরও পড়ুন : করোনা ভ্যাকসিন পেতে প্রত্যেক ভারতবাসীর খরচ পড়বে ১৪৭ টাকা

সংবাদ সংস্থা সূত্রে খবর, সেনা ক্যানটিনগুলিতে বিদেশি পণ্য বিক্রি করা যাবে না বলে মে এবং জুলাই মাসেই সেনা বাহিনী, নৌ সেনা এবং বায়ু সেনার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্তে চিন্তায় সুরাপ্রেমীরা। কারণ, এই ক্যানটিনগুলিতে স্কচ-সহ একাধিক বিদেশী মদ মিলত খুবই অল্প দামে। কিন্তু বিদেশি পণ্য আমদানি বন্ধ হলে স্কচ মিলবে না।

আত্মনির্ভরতার বার্তা দিয়েছিলেন প্রধাননমন্ত্রী। ভোকাল ফর লোকাল অর্থাৎ স্বদেশি সামগ্রী ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছিলেন তিনি। সেই পরামর্শ মেনে আগেই কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ক্যান্টিনে শুধুমাত্র স্বদেশি সামগ্রী বিক্রির নির্দেশ দিয়ছিল স্বরাষ্ট্র মন্ত্রক। এবার সেই পথেই হাঁটল সেনা ক্যান্টিনও।

spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...