Monday, April 13, 2026

অষ্টমীতে বাংলায় শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

এবার দুর্গা পুজোতে একটু বেশিই বাংলার দিকে মনোনিবেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একুশে বাংলায় বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহল মনে করছে, তার আগে জনসংযোগের একটি বড় মাধ্যম। তাই দুর্গাপুজোর শুরুতেই আপামর বাঙালি ও রাজ্যের মানুষের মন কাড়তে অনলাইনে শুভেচ্ছাবার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আধআধ বাংলাতেই বলার চেষ্টা করেছিলেন রাজ্যের সংস্কৃতির ইতিহাস। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেন তিনি।

এবার মহাষ্টমীর সকালে বাংলায় দিলেন শুভেচ্ছা বার্তা। সংশ্লিষ্ট মহল মনে করছে, পুজোর মধ্যে ফের একবার বাঙালির হৃদয়ে ছোঁয়ার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: ভুল নাকি ইচ্ছাকৃত সীমান্ত পার! লাদাখে আটক চিনা সেনাকে নিয়ে বাড়ছে জল্পনা

মহাষ্টমীর সকালে বাংলায় টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, “সকলকে জানাই মহাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। মা দুর্গার আশীর্বাদে সমগ্র দেশবাসীর জীবন যেন সুখে শান্তিতে, স্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে এই কামনা করি।”

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...