Wednesday, June 24, 2026

প্রার্থী খুনের ঘটনায় উত্তপ্ত বিহার, গণপিটুনিতে মৃত্যু হামলাকারীর

Date:

Share post:

জেডিইউ প্রার্থী শ্রীনারায়ণ সিংকে খুনের ঘটনায় ক্রমশ উত্তপ্ত হচ্ছে বিহারের পরিস্থিতিতে। অন্যদিকে গুলিতে জখম হন আরও এক সাধারণ মানুষ। সীতামারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। শিবহর জেলায় হামলার ঠিক পরেই সাধারণ মানুষ সুপারি কিলার সন্দেহে পাকড়াও করেন একজনকে। গণপিটুনিতে মৃত্যু হয়েছে তাঁর।

শনিবার সন্ধের পর শিবহর জেলার হতসর গ্রামে প্রচার চলাকালীন জেডিইউ প্রার্থী শ্রীনারায়ণ সিং কে ঘিরে হামলা চালায় এক দল দুষ্কৃতী। এলোপাথাড়ি গুলি চালায় তারা। ভিড়ের মাঝে এই হামলার পরেই সাধারণ মানুষ তাড়া করে দুষ্কৃতিদের। দুই দুষ্কৃতি ধরা পড়ে যায়। শুরু হয় গণ পিটুনি। তাতে এক হামলাকারীর মৃত্যু হয়েছে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

গুলিতে জখম দুই গ্রামবাসী ও জেডিইউ প্রার্থী কে সীতামারি জেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথেই মৃত্যু হয় শ্রীনারায়ণ সিংয়ের। জখম গ্রামবাসীর মৃত্যু হয় হাসপাতালে। আহত একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, শিবহর জেলায় সতর্কতা জারি হয়েছে । সীতামারি জেলাতেও পুলিশ সতর্ক। বিভিন্ন এলাকায় চলছে টহল দিচ্ছে পুলিশ।

প্রার্থী খুনের ঘটনায় উত্তপ্ত পাটনার রাজনৈতিক মহল।পুলিশ সূত্রে খবর, হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার পিস্তল বাজেয়াপ্ত করেছে পুলিশ। জেডিইউ শীর্ষ নেতৃত্বের অভিযোগ, এই হামলায় জড়িত আরজেডি। বিহারে ফের ‘জঙ্গলরাজ’ কায়েম করতে চাইছে তারা। ইতিমধ্যে এই মৃত্যু ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া। এনডিএ ও মহাজোটের বাইরে থাকা বিভিন্ন দল রাষ্ট্রপতি শাসনের দাবি তুলছে।

আরও পড়ুন:নাম না করে চিনকে ফের কড়া বার্তা রাজনাথের

Related articles

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...