Monday, April 6, 2026

হাইকোর্টের নির্দেশ অমান্য করে প্যান্ডেলে! নুসরত-নিখিল-সৃজিতকে আইন নোটিশ

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য! প্যান্ডেলে প্রবেশ করে পুষ্পাঞ্জলি! ঢাকের তালে নাচা-গানা! মণ্ডপে ৬০ জনের যে প্রবেশাধিকার এবং তার তালিকা, সেখানে এঁদের নাম কোথায়? সবমিলিয়ে আদালত অবমাননা এবং বেআইনি ভাবে মণ্ডপে প্রবেশ করার জন্য বড়সড় আইনি ফাঁদে পড়লেন টলিউডের প্রতিষ্ঠিত কয়েকজন সেলিব্রিটি।

আদালতের নির্দেশ অমান্য করে প্যান্ডেলে প্রবেশের অভিযোগে এবার আইনি পদক্ষেপ নেওয়া হলো বিশিষ্ট পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, সৃজিতের স্ত্রী মিথিলা, অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান ও তাঁর স্বামী নিখিল জৈনের বিরুদ্ধে। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফৎ।

আরও পড়ুন : সুরুচি সংঘে সপরিবারে নুসরত-সৃজিত, অঞ্জলির পরে ঢাকের তালে নৃত্য

অভিযোগ, অষ্টমীতে তাঁরা কলকাতার অন্যতম বড় পুজো নিউ আলিপুর সুরুচি সংঘের মন্ডপে। সেখানে তাঁরা প্রতিমার একেবারে সামনে চলে যান। অঞ্জলিও দেন। তাঁরা ছবিও তোলেন। তখন সেখানে হাজির ছিলেন সুরুচির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তার সামনেই এবং তাঁর ইন্ধনেই এগুলি হয় বলে গুরুতর অভিযোগ।

যদিও সুরুচি সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, নুসরত সুরুচি সংঘের সদস্য। তাই তিনি মণ্ডপে প্রবেশ করতেই পারেন। কিন্তু অন্য তিনজন। অর্থাৎ, নুসরাতের স্বামী নিখিল জৈন, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী মিথিলা, তাঁদের সুরুচি সংঘের কোনও মেম্বারশিপ নেই। তাহলে তাঁরা কেন আইন ভঙ্গ করে মণ্ডপের সামনে গেলেন? সেলিব্রিটি বলেই কি ছাড়? আইন কি তাঁদের জন্য পৃথক?

আরও পড়ুন : অষ্টমীতে পাড়ার পুজোয় মাতলেন সৌরভ

এনিয়ে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্য়ায় বলেন, আদালতের নির্দেশ থাকার পরও সৃজিত, মিথিলা, নুসরত, নিখিল প্যান্ডেলে ঢুকেছিলেন। নুসরত নিজে একজন সাংসদ, অন্যান্যরা বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁরা যা করেছেন তা আদালত অবমাননা। এদের চারজনের বিরুদ্ধেই আদালত অবমানার নোটিশ পাঠানো হচ্ছে। এদেশের আইন সকলের জন্য সমান। তাহলে কীভাবে তাঁরা হাইকোর্টের নির্দেশ অমান্য করলেন?

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...