Wednesday, June 3, 2026

মধ্যবিত্তের কপালে ভাঁজ, উৎসবের মরশুমে সেঞ্চুরি করতে চলল পেঁয়াজের দাম

Date:

Share post:

উৎসবের মরশুমে বাড়ছে পেঁয়াজের দাম। সেঞ্চুরি করতে চলেছে পেঁয়াজের দাম। প্রতিদিনই গড়ে ৫ থেকে ১০ টাকা বাড়ছে। ফলে মধ্যবিত্তের কপালে ভাঁজ। সপ্তমীতে খুচরো বাজারে পেঁয়াজ এর দাম গেছে ৮৫ টাকা প্রতি কেজি। অষ্টমীতে পেঁয়াজ ৯০ টাকা প্রতিকেজি দাম হয়েছে। ব্যবসায়ীদের ধারণা দশমীর দিন পেঁয়াজের দাম হতে পারে ১০০ টাকা প্রতি কেজি।

শনিবার বাজারে পেঁয়াজ পাইকারি আমদানি ছিল ২২০০ থেকে ২৫০০ টাকা বস্তা। আমদানি কারকদের দাবি প্রচণ্ড বৃষ্টির ফলে দক্ষিণে প্রচুর পরিমাণে পেঁয়াজ নষ্ট হয়ে যায়। সারা দেশের পাশে দাঁড়িয়েছিল মহারাষ্ট্র। বাজার বিশেষজ্ঞদের ধারণা ছিল, এতে কিছুটা হলেও ঘাটতি মিটবে। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টি ও বন্যার ফলে, পরিবহন পরিষেবা ব্যাহত হয়েছে। আবার কোনও রাজ্যে আংশিক লকডাউনের জেরে পেঁয়াজ বাজারে এসে ঠিক সময়ে পৌঁছাচ্ছে না। যে পেঁয়াজ বস্তায় আসছে সেখানেও পচা পেঁয়াজ পাওয়া যাচ্ছে। প্রতি ৪০ কেজির বস্তায় ৫ থেকে ১০ কেজি পচা বের হচ্ছে। স্পষ্টতই,পাইকারি বাজার থেকে খুচরো বাজারে পেঁয়াজ এর দামের অনেকটা ফারাক হচ্ছে।

যদিও পাইকারি বাজারে তিন থেকে চার ধরনের পেঁয়াজ আসছে। যে পেঁয়াজের দাম সবথেকে কম সেই পেঁয়াজে বাজারে আনছেন বিক্রেতারা। শনিবার সব থেকে নিম্ন মানের পেঁয়াজের দাম ছিল পাইকারি বাজারে ৪৮ টাকা কেজি। সেই পেঁয়াজ বিক্রি হয়েছে ৮৫-৯০ টাকা কেজি দরে। বাজার বিশেষজ্ঞদের মতে, খুচরো বাজারে ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হওয়া উচিত ছিল। কিন্তু তা হচ্ছে না।

আরও পড়ুন:নভেম্বরে মিলবে না রেশন, রাজ্যকে চিঠি কেন্দ্রের

Related articles

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...